weather ২৭.৫৫ o সে. আদ্রতা ৮৬% , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে ঘুমের মধ্যে বাসায় আগুন, এক পরিবারের ৫ সদস্য দগ্ধ

প্রকাশ : ১১-০৭-২০২৫ ২১:৩১

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর সূত্রাপুরে একটি বাসায় আগুনে একই পরিবারের শিশুসহ পাঁচ সদস্য দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১০ জুলাই) দিবাগত রাতে সূত্রাপুরের কাগজি টোলায় এ ঘটনা ঘটে। 

দগ্ধদের রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধ প্রত্যেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। 
দগ্ধ ব্যক্তিরা হলেন ভ্যানচালক মো. রিপন পেদা (৩৫), তার স্ত্রী মোছা. চাঁদনী (২৪), ছেলে তামিম পেদা (১৬), রোকন পেদা (১৪) ও মেয়ে আয়েশা (১)।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান বলেন, দগ্ধ প্রত্যেকের অবস্থাই আশঙ্কাজনক। রিপনের শরীরের ৬০ শতাংশ, চাঁদনীর ৪৫ , তামিমের ৪২, রোকনের ৬০ ও আয়েশা ৬৩ শতাংশ পুড়ে গেছে।

দগ্ধ চাঁদনীর মামা জাকির হোসেন বলেন, পাঁচতলা বাড়িটির নিচতলায় এক কক্ষে পরিবারটি ভাড়া থাকে। রাতে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। তারা ঘুমে থাকা অবস্থায় কক্ষটিতে আগুন ছড়িয়ে পড়ে। এ ঘটনায় পরিবারটির পাঁচ সদস্যই দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়।

তিনি বলেন, কক্ষটিতে কীভাবে আগুন লাগল, সে বিষয়ে পরিবারটির সদস্যরা কিছু জানাতে পারেননি। দগ্ধ রিপনের গ্রামের বাড়ি পটুয়াখালীর রাঙ্গাবালী।

স্থানীয় সূত্রে জানা যায়, লিকেজ থেকে বাসাটিতে জমে থাকা গ্যাসে আগুনের সূত্রপাত হয়ে ধাকতে পারে। 

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত