রাজধানীতে বিপণিবিতানে গুদামের আগুন নিয়ন্ত্রণে
প্রকাশ : ২৬-১২-২০২৫ ২২:০৩
ছবি : সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর গুলিস্তানে খদ্দর বাজার শপিং কমপ্লেক্সের আট তলা ভবনের ছাদের ওপর গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
প্রায় দেড় ঘণ্টার চেষ্টার আগুন নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া, হতাহতেরও কোনো খবর পাওয়া যায়নি।
এর আগে, শুক্রবার বিকাল ৫টা ২৮ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পাওয়ার পাঁচ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। এরপর একে একে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
সরেজমিন দেখা যায়, আগুনের কালো ধোঁয়ায় জিরো পয়েন্ট ও আশপাশের এলাকা ঢেকে যায়, এতে নিচতলার মার্কেটের ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা দ্রুত ভবন ছেড়ে বেরিয়ে আসেন।
ফায়ার সার্ভিসের অপারেশন ও মেইনটেন্যান্স উপ-পরিচালক মো. মামুনুর রশীদ জানান, ভবনটি মূলত সাত তলা হলেও পরে ১০ তলা পর্যন্ত বর্ধিত করা হয়েছে। আট, নয় ও ১০ তলায় টিনের বেড়া দিয়ে গোডাউন তৈরি করা ছিল।
তিনি জানান, আট তলার ওই গোডাউনে মেসওয়াক, টুপি, জায়নামাজ, আতর ও তসবিহসহ বিভিন্ন পণ্য সংরক্ষণ করা ছিল।
তিনি আরো জানান, মার্কেটটি বন্ধ থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ভবনে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে।
এর আগেও গত ১২ নভেম্বর মধ্যরাতে একই মার্কেটে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটে, যা তখন ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট নিয়ন্ত্রণে এনেছিল।
পিপলসনিউজ/আরইউ
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@peoplenewsbd.com