weather ২১.৯৯ o সে. আদ্রতা ৯৪% , মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

লিবিয়া উপকূলে শরণার্থীবাহী নৌকায় আগুন, ৫০ মৃত্যু

প্রকাশ : ১৭-০৯-২০২৫ ২১:১১

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
লিবিয়া উপকূলে শরণার্থীদের বহনকারী একটি নৌকায় আগুন ধরে ৫০ জনের মৃত্যু হয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) সুদানের অভিবাসীদের বহনকারী নৌকায় এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) জাতিসংঘের অভিবাসন সংস্থা জানিয়েছে, দুর্ঘটনা থেকে বেঁচে ফেরা ২৪ জনকে তারা চিকিৎসা সহায়তা প্রদান করেছে।

আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, আফ্রিকা থেকে ইউরোপে যাওয়ার বিপজ্জনক এই পথে এটি সর্বশেষ দুর্ঘটনা।

গত মাসে ইয়েমেন উপকূলে একটি নৌকা ডুবে গেলে অন্তত ৬৮ শরণার্থী ও অভিবাসী নিহত হন। এ ঘটনায় নিখোঁজ হন কয়েক ডজন মানুষ। এর আগে গত আগস্টে দক্ষিণ ইতালীয় দ্বীপ ল্যাম্পেডাসের কাছাকাছি একটি নৌকা ডুবে ২৭ অভিবাসী নিহত হন। এর আগে জুনে লিবিয়া উপকূলে দুটি নৌকাডুবির ঘটনায় অন্তত ৬০ জন নিহত ও নিখোঁজ হন।

আইওএম-এর তথ্য বলছে, গত বছর ভূমধ্যসাগরে দুই হাজার ৪৫২ জন শরণার্থী মারা গেছেন কিংবা নিখোঁজ হয়ে গেছেন। সমুদ্রে এই ট্র্যাজেডি বন্ধ করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রয়োজন বলে উল্লেখ করেছে আইওএম-এর লিবিয়া শাখা।

লিবিয়ায় সাড়ে আট লাখের বেশি অভিবাসী বসবাস করেন। মুহাম্মাদ গাদ্দাফির শাসনামলে আফ্রিকার অভিবাসীরা দেশটিতে কাজের সন্ধানে ভিড় করতেন।

২০১১ সালে গাদ্দাফির পতনের পর দেশটি ইউরোপে প্রবেশের একটি ট্রানজিট রুট হিসেবে জনপ্রিয় হয়ে ওঠে। তবে সেখানে অভিবাসী ও শরণার্থীরা নির্যাতন, ধর্ষণ ও চাঁদাবাজির শিকার হচ্ছেন বলে জানাচ্ছে মানবাধিকার ও জাতিসংঘের সংস্থা।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

প্রধানমন্ত্রী : পরিচ্ছন্ন জ্বালানি ও সবুজ অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ প্রধানমন্ত্রী : পরিচ্ছন্ন জ্বালানি ও সবুজ অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ হামের উপসর্গ নিয়ে আরও ১৬ মৃত্যু হামের উপসর্গ নিয়ে আরও ১৬ মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রী : রামিসা হত্যার বিচার ৫-৭দিনের মধ্যে, বিশেষ আদালতের ছুটি বাতিলের চিন্তা স্বরাষ্ট্রমন্ত্রী : রামিসা হত্যার বিচার ৫-৭দিনের মধ্যে, বিশেষ আদালতের ছুটি বাতিলের চিন্তা প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ রামিসা হত্যা : সোহেল ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট দাখিল শুনানি ১ জুন রামিসা হত্যা : সোহেল ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট দাখিল শুনানি ১ জুন