weather ২৬.১৩ o সে. আদ্রতা ৯৩% , বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে বাসচাপায় সিএনজি অটোরিকশার ৬ যাত্রী নিহত

প্রকাশ : ৩০-১২-২০২৪ ০২:৪০

ছবি : সংগৃহীত

পিপলসনিউজ ডেস্ক
শেরপুর-ময়মনসিংহ মহাসড়কে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার ছয় জন যাত্রী নিহত হয়েছেন। 

রবিবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের জুড়াপাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, কুড়িগ্রামের রৌমারি থেকে ছেড়ে আসা ঢাকাগামী রিফাত পরিবহন নামে একটি বাস উপজেলার ভাতশালা ইউনিয়নের জুড়াপাম্প এলাকায় ওই যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে পাঁচ জন নিহত হন। নিহতদের মধ্যে তিন জন নারী ও দুই জন পুরুষ। আর একজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নিহতরা হলেন- শেরপুর সদরের কামারিয়া গুনপাড়ার মৃত আব্দুস সামাদের ছেলে লোকমান হোসেন (৩৬), মাইশা আক্তার মিম (২৬), কামরুজ্জামান বাবু (২৩), মোখলেছুর রহমান (৭৮), মোখলেসুর রহমানের স্ত্রী উম্মে কুলসুম (৬০) ও নিনা রানী (৪৫)। 

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। নিহতদের মরদেহ শেরপুর সদর থানায় সুরতহাল শেষে শেরপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস এবং সিএনজি অটোরিকশা আটক করে শেরপুর সদর থানায় নেওয়া হয়েছে। 

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবাইদুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে ঘতক বাস উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। যানচলাচল স্বাভাবিক করার জন্য পুলিশ কাজ করছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

শেরপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জাবেদ হোসেন মুহাম্মদ তারেক বলেন, বেপরোয়া গতি কারণে এই দুর্ঘটনা ঘটেছে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহগুলো উদ্ধার করে থানায় পাঠিয়েছি। 

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত