weather ২৫.৭৯ o সে. আদ্রতা ৯৩% , বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সংকটে ঐক্যবদ্ধ সংসদ : জ্বালানি সংকট মোকাবিলায় কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রকাশ : ২৩-০৪-২০২৬ ১৯:১৪

ফাইল ছবি।

সিনিয়র রিপোর্টার
দেশের চলমান পরিস্থিতি ও বৈশ্বিক সংকট মোকাবিলায় সরকারি ও বিরোধী দলের সমন্বয়ে ১০ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনির্ধারিত আলোচনায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী এ প্রস্তাব দেন।

প্রধানমন্ত্রী বলেন, সংসদ অধিবেশনে সরকারি দলের পক্ষ থেকে এই প্রস্তাব উত্থাপন করছি। কমিটির লক্ষ্য হবে, দলমতের ঊর্ধ্বে উঠে বর্তমান সমস্যা সমাধানে কার্যকর পরামর্শ তৈরি করা এবং তা বাস্তবায়নে সরকারকে সহায়তা করা বলে জানান তিনি। গতকালের অধিবেশনে দেশের বর্তমান উত্তপ্ত পরিস্থিতি নিয়ে বিরোধীদলীয় নেতার দেওয়া বক্তব্যের সূত্র ধরে আজ এই সিদ্ধান্ত জানানো হয়।

তারেক রহমান বলেন, মাননীয় স্পিকার, আমরা সবাই একমত যে এটি একটি বৈশ্বিক সমস্যা। এর প্রভাব সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। বিরোধীদলীয় নেতা গতকাল উনার বক্তব্যে যে উদ্বেগ প্রকাশ করেছেন, তা যৌক্তিক। তারা প্রস্তাব দিয়েছিলেন যে সরকারি ও বিরোধী দল মিলে একসঙ্গে কাজ করতে পারে। সেই প্রেক্ষাপটেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশের স্বার্থে এই আলোচনার সিদ্ধান্ত নিয়েছে।

তিনি বলেন, সরকারি দলের পক্ষ থেকে ইতোমধ্যে পাঁচজন সদস্যের নাম ঘোষণা করেন প্রধানমন্ত্রী। সদস্যরা হলেন- কমিটির সভাপতি করা হয়েছে জ্বালানি মন্ত্রী ইকবাল মোহাম্মদ টুকু, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, এবি মাশরাফউদ্দিন নিজান, সংসদ সদস্য (লক্ষ্মীপুর-৪), মইনুল ইসলাম শান্ত, সংসদ সদস্য (মানিকগঞ্জ-২) এবং মিয়া নুরুদ্দিন অপু, সংসদ সদস্য (শরীয়তপুর-৩)।

তিনি আরও বলেন, সরকারি দলের পক্ষ থেকে পাঁচজনের নাম চূড়ান্ত করা হয়েছে। এখন বিরোধীদলীয় নেতা যদি তাদের পক্ষ থেকে আরও পাঁচজনের নাম দ্রুত প্রদান করেন, তবে মোট ১০ সদস্যের এই কমিটি অতিসত্বর কাজ শুরু করতে পারবে। 

প্রধানমন্ত্রী বলেন, এই ১০ জন আলোচনার মাধ্যমে যে পরামর্শ দেবেন, তার মধ্যে বাস্তবতা থাকলে সরকার অবশ্যই তা কার্যকর করার উদ্যোগ গ্রহণ করবে। দেশের মানুষের স্বার্থে যে কারো সঙ্গে আলোচনার পথ উন্মুক্ত রাখা হয়েছে। মাননীয় স্পিকারের মাধ্যমে বিরোধী দলকে দ্রুত নাম জমা দেওয়ার অনুরোধ জানান।

পরে বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান প্রধানমন্ত্রীর এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, আমরা শীঘ্রই পাঁচজনের নাম প্রস্তাব করবো। বিরোধী দলের পক্ষ থেকে নামের তালিকা পাওয়ার পরই এই কমিটি আনুষ্ঠানিক বৈঠক শুরু করবে।

পিপলসনিউজ/এসসি

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত