weather ২৭.০১ o সে. আদ্রতা ৯০% , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি এডওয়ার্ড কলেজে বজ্রপাতে দ্বিখণ্ডিত মেহগনিগাছ

প্রকাশ : ০৭-০৫-২০২৫ ২১:৩৭

ছবি : সংগৃহীত

পিপলসনিউজ ডেস্ক
পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ ক্যাম্পাসে বজ্রপাতে একটি মেহগনিগাছ দ্বিখণ্ডিত হয়ে গেছে। মঙ্গলবার (৬ মে) সকালে কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সামনের একটি গাছে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি। খবর পেয়ে গাছটি দেখতে ভিড় করেন এলাকাবাসী।

এদিকে গাছটির স্থির ও ভিডিওচিত্র ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। প্রত্যক্ষদর্শীদের মতে, সকাল সাড়ে আটটা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। এর একপর্যায়ে দুই বার বজ্রপাতের ঘটনা ঘটে। দ্বিতীয় বারের বজ্রপাতে মেহগনিগাছটি দ্বিখণ্ডিত হয়ে যায়।

এডওয়ার্ড কলেজের পদার্থবিজ্ঞানের ছাত্র আলামিন হোসেন বলেন, ‘ডিপার্টমেন্টে ঢুকতেই আলোর ঝলকানি রেখতে পাই। তারপর প্রচণ্ড শব্দ শুনি। পরে দেখি গাছটা দু’ভাগ হয়ে গেছে।’

কলেজের পরিচ্ছন্নতা কর্মী জোসনা তালুকদার বলেন, ‘বৃষ্টি এবং চারদিকে অন্ধকার, একটু বাতাস হল, এর মধ্যে একটা গর্জন। তারপর দেখি, গাছটি দুভাগ হয়ে গেল।’ 

এডওয়ার্ড কলেজের পদার্থ বিজ্ঞানের অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘বিভাগের শিক্ষকরা অফিস কক্ষে বসেছিলাম, আর বারান্দায় ছাত্র-ছাত্রীরা। বৃষ্টির মধ্যে হঠাৎ প্রচণ্ড শব্দে  বিদ্যুৎ চমকাল। তখন বাইরের দিকে তাকিয়ে দেখি মেহগনিগাছটা দ্বিখণ্ডিত হয়ে গেছ, ডালও ভেঙে পড়ল। জীবনে প্রথম কাছে থেকে বজ্রপাত দেখলাম।’ 

কলেজের অধ্যক্ষ মো. আব্দুল আওয়াল বলেন, ‘আগে আমরা ভাবতাম বজ্রপাত হলে গাছের নিচে অবস্থান নেওয়া নিরাপদ। এখন দেখছি গাছও নিরাপদ নয়।’

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত