weather ৩০.০৭ o সে. আদ্রতা ৭৭% , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন করা সম্ভব নয় : সিইসি নাসির উদ্দিন

প্রকাশ : ২২-০৬-২০২৫ ০২:০২

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, যতই নির্বাচন কমিশনকে (ইসি) স্বাধীন বলেন না কেন, সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন আয়োজন করা সম্ভব না। 

শনিবার (২১ জুন) নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের এক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এমন মন্তব্য করেন।

রোডম্যাপ কবে দেবেন এবং সরকারের সঙ্গে যোগাযোগ হচ্ছে কিনা জানতে চাইলে সিইসি বলেন, সময় এলে আপনারা সবই জানতে পারবেন। এখানে আমরা লুকিয়ে কোনো কাজ করছি না। আপনারা কেন রোডম্যাপ… আমরা একটা কর্মপরিকল্পনা করেছি এটিকে রোডম্যাপ বলবো না। আমাদের যে বিভিন্ন এক্টিভিটিজ করতে হবে, সেগুলা কোনটা কোন সময় শুরু করবো, কোন সময় শেষ  করবো এটিকেই অনেকে রোডম্যাপ বলে, আমরা বলছি না। সেটি অবশ্যই আছে, কোনো অফিসের একটি কর্মপরিকল্পনা থাকবে। 

সিইসি নাসির উদ্দিন বলেন, এতো বড় একটা নির্বাচন হবে, একটি কর্মপরিকল্পনা আমাদের নিজস্ব ব্যবহারের জন্য তো থাকবে। নট ফর শেয়ারিং এভরিবডি; এটি নিজস্ব, সংশোধন হতে পারে, এদিক ওদিক হতে পারে। একটি সম্ভাব্য একটা কর্মপরিকল্পনা প্রথম থেকেই করেছি। যতই আপনি ইসিকে স্বাধীন বলেন না কেন, সরকার ছাড়া নির্বাচন করা সম্ভব না। কারণ সরকারের সহযোগিতা নিয়েই আমাদের নির্বাচন করতে হবে। আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা নিতে হবে, অফিসার, প্রশাসনের সহায়তা নিতে হবে। সুতরাং সরকার একটা মুখ্য ভূমিকা রাখবে নির্বাচনে। এটি ছাড়া সম্ভব না।

অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারের সঙ্গে আমাদের যোগাযোগের যে বিষয়টি সেটি প্রতিনিয়ত হচ্ছে বা একদম হচ্ছে না, বিষয়টি এমন না। নির্বাচনের তারিখ যথা সময়ে জানতে পারবেন। আমরা যথাসময়ে নির্বাচনে তফসিল ঘোষণা করবো। সরকারের সঙ্গে এজন্য পরিকল্পনা করে ঘোষণা দিয়ে দেখা করতে হবে এমন না। ফরমারি, ইনফরমালি নানাভাবে যোগাযোগ হতে পারে। আমরা সরকারের ধারে কাছে নেই, একটি দ্বীপে আছি এমন তো না। সংস্কার কমিশনের সুপারিশ আছে, এর মধ্যে ইসি সংস্কার আছে, এর মধ্যে আমরা সম্পৃক্ত। এগুলোকে ধারণ করেই এগিয়ে যেতে হবে। সময় হলেই যোগাযোগ হবে।

নির্বাচন পরিচালনায় প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, যারা মাঠপর্যায়ে কাজ করছেন তাদের অভিজ্ঞতা অনেক বেশি। আলোচনার মাধ্যমে গ্রহণযোগ্য কিছু আসলে সেটি আমরা গ্রহণ করব। প্রশিক্ষণ কার্যক্রম বিস্তৃত করতে আঞ্চলিক নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগের কথা জানান সিইসি। ইসি সচিব আখতার আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার তাহমিদা আহমেদ।  

এর আগে, প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি সব পর্যায়ের কর্মকর্তাদের প্রশিক্ষণের আওতায় আনার প্রতি জোর দেন। এ সময় অন্য নির্বাচন কমিশনার, ইসি সচিব, এনআইডি মহাপরিচালকসহ অন্যরা উপস্থিত ছিলেন।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত