weather ২৬.৯৯ o সে. আদ্রতা ৯৪% , রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বনিম্ন তাপমাত্রা কমেছে, শীত নিয়ে যা জানাল আবহাওয়া অধিদপ্তর

প্রকাশ : ১৮-০১-২০২৬ ১৫:৫৩

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
দেশে ২৪ ঘণ্টার ব্যবধানে সর্বনিম্ন তাপমাত্রা কমে গেছে। রাজধানী ঢাকায় শনিবারের (১৭ জানুয়ারি) তুলনায় রবিবার (১৮ জানুয়ারি) কমেছে তাপমাত্রা। তবে শৈত্যপ্রবাহ নেই।

দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ রেকর্ড করা হয়েছে উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, আট দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস। শনিবার এখানেই দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল নয় ডিগ্রি সেলসিয়াস।

কোনো এলাকায় তাপমাত্রা আট দশমিক এক থেকে ১০ ডিগ্রির মধ্যে থাকলে সেখানে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে ধরা হয়। দেশের এই এক স্থানেই আজ তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে। এরপরও আবহাওয়া অফিস বলছে না যে এখানে শৈত্যপ্রবাহ আছে। এর কারণ হলো, এভাবে বিচ্ছিন্ন একটি এলাকায় তাপমাত্রা এমনটা থাকলে তাকে শৈত্যপ্রবাহ বলা যায় না।

গত শুক্রবার দেশের তিন জেলায় শৈত্যপ্রবাহ ছিল। আবহাওয়া অফিস বলছে, আগামী দুই দিন তাপমাত্রা মোটামুটি অপরিবর্তিত থাকতে পারে। তারপর আবার তা বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বলেন, রবিবার কুয়াশার দাপট অনেকটাই কম। দেশের সর্বনিম্ন তাপমাত্রা সামান্য একটু কমেছে। তবে কোথাও শৈত্যপ্রবাহ নেই। সোমবার তাপমাত্রা এমনটাই থাকতে পারে। তারপর দুই-এক দিন পরে আগামী শুক্রবার থেকে শীতটা একটু বাড়তে পারে।

আজ ২৪ ঘণ্টার ব্যবধানে রাজধানীর তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস কমে গেছে। আজ রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস। শনিবার এই তাপমাত্রা ছিল ১৬ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী