weather ২৬.৯৯ o সে. আদ্রতা ৯৪% , রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাদা নাকি লাল, কোন ডিমের পুষ্টিগুণ কেমন

প্রকাশ : ০১-১১-২০২৫ ২১:২৪

ছবি : সংগৃহীত

পিপলসনিউজ ডেস্ক
বাজারে নানা ধরনের ডিম পাওয়া যায়। এক সময় সাদা রঙের ডিম বেশি চললে এখন লালচে বা খয়েরি রঙের ডিমের ব্যবহার বেশি দেখা যায়। তবে কোন ধরনের ডিম বেশি উপকারী তা নিয়ে নানা মতভেদ রয়েছে। কোনো কোনো ক্ষেত্রে রকমারি ডিম দেখে ক্রেতারাও দ্বিধায় পড়ে যান। সাদা না কি লালচে— কোন ডিমটি তা হলে বেশি উপকারী?

আলাদা রং কেন: মজার বিষয়, ডিমের খোসার রং নির্ভর করে মুরগির ওপর, পুষ্টি উপাদানের ওপর নয়। নেপথ্যে রয়েছে মুরগির জিনগত বৈশিষ্ট। সাধারণত যে সমস্ত মুরগির সাদা বা হালকা রংয়ের পালক রয়েছে, তারা সাধারণত সাদা ডিম পাড়ে। অন্য দিকে গাঢ় রঙের পালক যুক্ত মুরগির ডিমের খোলসের রং হয় লালচে। তাই ডিমের খোসার রঙের ওপর তার পুষ্টিগুণ নির্ভর করে না।
পুষ্টিগুণে কী পার্থক্য রয়েছে

গবেষণায় দেখা গেছে, একই ওজনের সাদা এবং লালচে ডিমের মধ্যে প্রায় সম পরিমাণ প্রোটিন, ফ্যাট, ভিটামিন এবং খনিজ উপাদান থাকে। কোনো কোনো ক্ষেত্রে লালচে ডিমের ওজন সাদা ডিমের তুলনায় বেশি হতে পারে। তবে তাতে পুষ্টিগুণে খুব বেশি পার্থক্য থাকে না। যেটুকু পার্থক্য থাকে, তা মূলত মুরগির প্রজাতি, প্রজনন, স্বাস্থ্য এবং খাদ্যাভ্যাসের ওপর নির্ভর করে।

কোনটি কেনা উচিত: সাদা বা লালচে— উভয় প্রকারের ডিমই কেনা যায়। রংয়ের পরিবর্তে সেই ডিমটি কীভাবে উৎপন্ন হয়েছে, তা বেশি গুরুত্বপূর্ণ। ডিমটি কোনো রাসায়নিক ছাড়া জৈব পদ্ধতিতে তৈরি হয়েছে কি না বা ডিমটি টাটকা কি না, কেনার সময়ে তা দেখে নেওয়া উচিত।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী