weather ২৯.১ o সে. আদ্রতা ৭৫% , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৯

প্রকাশ : ০৪-০৫-২০২৬ ১৭:৫৪

দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যাওয়া ট্রাক ও পিকআপ। ছবি : সংগৃহীত।

পিপলসনিউজ ডেস্ক
সিলেটের দক্ষিণ সুরমায় ট্রাক ও পিকআপ-ভ্যানের সংঘর্ষে রামিম মিয়া (৫০) নামে আহত আরেক ব্যক্তি মারা গেছেন। এ নিয়ে এই দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ জনে।

রবিবার (৩ মে) রাত সাড়ে ১০টার দিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপকমিশনার মো. মনজুরুল আলম। নিহত রামিম সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়ার আলিমুদ্দিনের ছেলে।

রবিবার সকাল ৬টা‌র দিকে দ‌ক্ষিণ সু‌রমা উপজেলার তেলিবাজারে সিলেট-ঢাকা মহাসড়কে ঘটা ভয়াবহ দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৪ জন এবং পরে আরও ৪ জন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন ১০-১২ জন। হতাহতরা সবাই নির্মাণশ্রমিক।

নিহতরা হলেন– সুনামগঞ্জের ধর্মপাশার স‌রিষা না‌র্গিস (৪৫), দিরাইয়ের সেচনী গ্রামের মোছা. মু‌ন্নি বেগম (৩৫), দিরাইয়ের ভা‌টিপাড়া গ্রামের নুরুজ আলী (৬০), ভা‌টিপাড়া নূর নগরের ফ‌রিদুল (৩৫), বিশ্বম্ভরপুর উপজেলার মুক্তিখলা গ্রামের দুই ভাই আজির উদ্দিন (৩৫) ও আমির উদ্দিন (২২), সিলেটের কোম্পানীগঞ্জের‌ শিবপুর গ্রামের পান্ডব বিশ্বাস (২০) ও পুটামারা গ্রামের বদরুজ্জামান (৪৫)।

আহতের মধ্যে কয়েকজন জানান, ভবনে ঢালাইয়ের কাজের জন্য সিলেট নগরীর আম্বরখানা থেকে একটি পিকআপে করে দক্ষিণ সুরমার লালাবাজারের দিকে যাচ্ছিলেন তারা। পিকআপে ২০ জন ছিলেন। তাদের সঙ্গে ছিল ঢালাই মেশিন। পিকআপটি তেলিবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক আসা একটি কাঁঠালবোঝাই ট্রাকের সঙ্গে এর সংঘর্ষ হয়। এ সময় পিকআপে থাকা সবাই ছিটকে পড়েন।

জানা গেছে, দুর্ঘটনার আগে ট্রাকের চালক ঘুমে আচ্ছন্ন ছিলেন। পরে হেলপার গাড়ি চালানোর সময় এ দুর্ঘটনা ঘটে।

পিপলসনিউজ/এসসি

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত