weather ২৮.৯৯ o সে. আদ্রতা ৮৯% , শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সুশীলা কার্কির স্বামী দুর্গা প্রসাদ সুবেদি কেন বিমান ছিনতাই করেছিলেন

প্রকাশ : ১৪-০৯-২০২৫ ০২:৪০

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
অস্থিরতা ও অচলাবস্থার মধ্যে নেপালের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি দেশটির অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নিয়েছেন। তিনি ২০১৬ সালের জুলাই থেকে ২০১৭ সালের জুন পর্যন্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেছেন। জেন জি আন্দোলনের সমর্থন পাওয়ায় বুধবার তাকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে নির্বাচিত করা হয়।

দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান ও বিচার বিভাগের স্বাধীনতার প্রতি অঙ্গীকারের জন্য তিনি খ্যাতি অর্জন করেছেন। কার্কি ভারতের বারাণসীহই বানারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। ভারতে পড়াশোনার সময়ই তার পরিচয় হয় স্বামী দুর্গা প্রসাদ সুবেদির সঙ্গে।

সুবেদি ১৯৭৩ সালের ১০ জুন নেপালের ইতিহাসে প্রথম উড়োজাহাজ ছিনতাইয়ের ঘটনায় জড়িত ছিলেন। বিরাটনগর থেকে কাঠমান্ডুর উদ্দেশ্যে যাত্রা করা রয়্যাল নেপাল এয়ারলাইন্সের বিমানে তিনজন সশস্ত্র ব্যক্তি উঠেছিলেন এবং পাইলটকে ফোর্বসগঞ্জে অবতরণ করতে বাধ্য করে প্রায় চার লাখ ডলার নিয়ে পালিয়ে যান। এ ঘটনায় আরো পাঁচ সহযোগী বিমান ছিনতাই কার্যক্রমে অংশ নেন।

এই ছিনতাই রাজা মহেন্দ্রের নেতৃত্বাধীন রাজতন্ত্রকে উৎখাত করে বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য অর্থ সংগ্রহের উদ্দেশ্যে করা হয়েছিল। অভিযোগ আছে, ছিনতাইয়ের মূল পরিকল্পনা করেছিলেন গিরিজা প্রসাদ কৈরালা, যিনি পরে নেপালের প্রধানমন্ত্রী হন।

পরে গ্রেপ্তার হওয়া ছিনতাইকারীরা জামিনে মুক্তি পান এবং ১৯৮০ সালের গণভোটের আগে নেপালে ফিরে আসেন। বিমানের যাত্রীরা নিরাপদে ফেরত আসেন এবং ছিনতাইয়ের অর্থ পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে নিয়ে যাওয়া হয়। 

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী