weather ২৭.১৪ o সে. আদ্রতা ৮৬% , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সোনার দাম ভরিতে দুই লাখ টাকার নিচে, আজ থেকে কার্যকর

প্রকাশ : ২৯-১০-২০২৫ ২০:৩৬

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
দেশের বাজারে সোনার দাম প্রায় সাড়ে ১০ হাজার টাকা কমেছে। এ নিয়ে টানা তিন দিনে সোনার ভরি ১৫ হাজার ১৮৭ টাকা কমেছে। সোনার দাম এখন দুই লাখ টাকার নিচে নেমে এসেছে। 

সোনার দামের এই বড় পতনের জন্য বাংলাদেশ জুয়েলার্স সমিতি স্থানীয় পাইকারি বাজারে তেজাবি সোনা বা পিওর গোল্ডের দাম কমার কথা বলেছে। তবে মূল কারণ হচ্ছে, বৈশ্বিক বাজারে সোনার দরপতন। আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম চার হাজার ডলারের নিচে নেমে এসেছে।

জুয়েলার্স সমিতি মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে একলাফে সোনার ভরি ১০ হাজার ৪৭৪ টাকা কমানোর ঘোষণা দেয়। আজ বুধবার (২৯ অক্টোবর) থেকে এই দাম কার্যকর হবে। ফলে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম কমে দাঁড়াবে প্রায় এক লাখ ৯৪ হাজার টাকা।

সর্বশেষ মঙ্গলবার প্রতি ভরি সোনার দাম কমানো হয় তিন হাজার ৬৭৪ টাকা। তার আগে ২৭ অক্টোবর এক হাজার ৩৯ টাকা কমানো হয়। আর ২৪ অক্টোবর ভরিতে দাম কমানো হয়েছিল আট হাজার ৩৮৬ টাকা। ফলে চার দফায় সোনার দাম কমছে ভরিপ্রতি ২৩ হাজার ৫৭৩ টাকা।

নতুন দাম অনুযায়ী, আজ থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ১০ হাজার ৪৭৪ টাকা কমে দাম দাঁড়াচ্ছে এক লাখ ৯৩ হাজার ৮০৯ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনা নয় হাজার ৯৯৬ টাকা কমে হচ্ছে এক লাখ ৮৫ হাজার তিন টাকা।

এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম আট হাজার ৫৭৩ টাকা কমে নতুন দাম হচ্ছে এক লাখ ৫৮ হাজার ৫৭২ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম সাত হাজার ৩১৪ টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৩১ হাজার ৬২৮ টাকা।

অবশ্য রুপার দাম অপরিবর্তিত আছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে চার হাজার ২৪৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম চার হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম তিন হাজার ৪৭৬ টাকা ও সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম দুই হাজার ৬০১ টাকা নির্ধারণ করা হয়েছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত