weather ২৫.৭৯ o সে. আদ্রতা ৯৩% , বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরব পৌঁছেছেন ৩৬ হাজার ১৩ হজযাত্রী, চার মৃত্যু

প্রকাশ : ১০-০৫-২০২৫ ০৩:০৩

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
পবিত্র হজ পালনের উদ্দেশে বাংলাদেশ থেকে সৌদি আরব গেছেন ৩৬ হাজার ১৩ জন হজযাত্রী। বৃহস্পতিবার (৮ মে) দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৮৯টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছেছেন বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ঢাকার হজ অফিস।

হজ অফিসের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, এখন পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় সৌদিতে পৌঁছেছেন চার হাজার ৫৬৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৩১ হাজার ৪৪৯ জন হজযাত্রী। চলতি মৌসুমে বাংলাদেশ থেকে হজ পালনের জন্য মোট ৮২ হাজার ২২৮টি ভিসা ইস্যু করা হয়েছে। 

ফ্লাইট পরিচালনার দিক থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৪৩টি, সৌদি এয়ারলাইন্স ৩০টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১৬টি ফ্লাইট পরিচালনা করেছে।
 
চলতি বছর হজ করতে গিয়ে এখন পর্যন্ত চার জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন হলেন রাজবাড়ীর পাংশার মো. খলিলুর রহমান (৭০), অপরজন কিশোরগঞ্জের বাজিতপুরের ফরিদুজ্জামান (৫৭)। আরেকজন নারী হজযাত্রী। আল হামিদা বানু (৫৪) পঞ্চগড় সদরে তার বাড়ি। 

এ ছাড়া ঢাকার মোহাম্মদপুরের মো. শাহজাহান কবীর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।  

হজ কার্যক্রম শুরু হয় ২৯ এপ্রিল ২০২৫, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ডেডিকেটেড ফ্লাইটের মাধ্যমে, যেখানে ৩৯৮ জন হজযাত্রী সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করেন। হজ ফ্লাইট শেষ হবে আগামী ৩১ মে। ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন এবং তা শেষ হবে ১০ জুলাইয়ের মধ্যে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। 

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত