weather ৩১.৯৯ o সে. আদ্রতা ৭৪% , সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জে বাসে কলেজছাত্রীকে ধর্ষণ : চালক আটক, হেলপার পলাতক

প্রকাশ : ১৬-০৬-২০২৫ ২১:২৫

ছবি : সংগৃহীত

শাবিপ্রবি প্রতিনিধি
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাসে কলেজের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে চালককে আটক করা হয়েছে।

উপজেলার আউশকান্দি থেকে রবিবার (১৫ জুন) রাত সাড়ে ১০টার দিকে তাকে আটক করা হয় বলে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. কামরুজ্জামান জানিয়েছেন। আটক মো. সাব্বির মিয়া নবীগঞ্জ উপজেলার ইনাতাবাদ বাংলাবাজার এলাকার ছাতির মিয়ার ছেলে।

ঘটনার বর্ণনায় স্থানীয়রা বলছেন, মেয়েটির বাড়ি বানিয়াচং উপজেলায়। তিনি ঢাকার একটি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। রবিবার ঢাকার ফার্মগেট থেকে বিলাশ পরিবহনের একটি বাসে করে বাড়ি যাচ্ছিলেন তিনি। পথে শায়েস্তাগঞ্জ নামার কথা থাকলেও ওই ছাত্রী ঘুমিয়ে পড়ায় বাসটি সিলেট পর্যন্ত চলে যায়। পরে সিলেটে নেমে নবীগঞ্জ হয়ে বানিয়াচং যাওয়ার জন্য মা এন্টারপ্রাইজ নামের আরেকটি বাসে ওঠেন। পথে অন্য যাত্রীরা নেমে যাওয়ার পর মেয়েটি বাসে একা ছিলেন। 

এ সময় বাসের চালক সাব্বির ও সহযোগী লিটন তাকে পালাক্রমে ধর্ষণ করেন। পরে আউশকান্দি এলাকায় বাসটি পৌঁছালে মেয়েটির চিৎকার শুনে আশপাশের লোকজন পুলিশ ও সেনাবাহিনীকে খবর দেয়। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌছলে স্থানীয় জনতা বাস চালক সাব্বিরকে আটক করে তাদের কাছে হস্তান্তর করে। তবে এ সময় তার সহযোগী লিটন মিয়া পালিয়ে যান। পরে ওই কলেজ ছাত্রী ও বাস চালককে নবীগঞ্জ থানায় হস্তান্তর করে সেনাবাহিনী।

ওসি শেখ মো. কামরুজ্জামান বলেন, কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাস চালককে আটক এবং মেয়েটিকে উদ্ধার করা হয়েছে। চালকের সহযোগী লিটন পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। পালিয়ে যাওয়া বাস চালকের সহযোগী লিটন মিয়া সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

প্রধানমন্ত্রী : পরিচ্ছন্ন জ্বালানি ও সবুজ অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ প্রধানমন্ত্রী : পরিচ্ছন্ন জ্বালানি ও সবুজ অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ হামের উপসর্গ নিয়ে আরও ১৬ মৃত্যু হামের উপসর্গ নিয়ে আরও ১৬ মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রী : রামিসা হত্যার বিচার ৫-৭দিনের মধ্যে, বিশেষ আদালতের ছুটি বাতিলের চিন্তা স্বরাষ্ট্রমন্ত্রী : রামিসা হত্যার বিচার ৫-৭দিনের মধ্যে, বিশেষ আদালতের ছুটি বাতিলের চিন্তা প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ রামিসা হত্যা : সোহেল ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট দাখিল শুনানি ১ জুন রামিসা হত্যা : সোহেল ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট দাখিল শুনানি ১ জুন