weather ২৬.৯৯ o সে. আদ্রতা ৮৩% , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হাদি হত্যা, আদালতে অস্ত্র বিক্রেতার জবানবন্দি

প্রকাশ : ১৮-০৪-২০২৬ ১৯:৩১

ফাইল ছবি।

নিজস্ব প্রতিবেদক
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে হত্যায় ব্যবহৃত অস্ত্রের ‘বিক্রেতা’মাজেদুল হক ওরফে হেলাল আদালতে জবানবন্দি দিয়েছেন।

শনিবার (১৮ এপ্রিল) তিন দিনের রিমান্ড শেষে হেলালকে আদালতে হাজির করে তার স্বীকারোক্তিমূললক জবানবন্দি নথিবদ্ধ করার আবেদন করেন মামালার তদন্ত কর্মকতা সিআইডির সহকারী পুলিশ সুপার আবদুল কাদির ভূঞা।

আবেদনের পরিপ্রেক্ষিতে হেলালের জবানবন্দি নথিবদ্ধ করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম। এরপর তাকে কারাগারে পাঠানোর তথ্য দিয়েছেন প্রসিকিউশন বিভাগের এসআই রুকনুজ্জামান।

এর আগে, গেল ১৫ এপ্রিল হেলালকে তিন দিনের রিমান্ডে পাঠায় আদালত। তিনি চট্টগ্রামের ‘হামিদুল হক আর্মস অ্যান্ড কোং’ নামে একটি অস্ত্র বিক্রির দোকানের মালিক। ১৪ এপ্রিল চট্টগ্রামের চকবাজার থানার হারেছ শাহ মাজার লেন থেকে হেলালকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা শাখা-ডিবি।

জুলাই অভ্যুত্থান এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের আন্দোলনের মধ্য দিয়ে পরিচিতি পাওয়া ওসমান হাদি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন।

তফসিল ঘোষণার পরদিন গেল ১২ ডিসেম্বর গণসংযোগের জন্য বিজয়নগর এলাকায় গিয়ে আততায়ীর গুলিতে মারাত্মক আহত হন তিনি।

মাথায় গুলিবিদ্ধ হাদিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে অস্ত্রোপচার করার পর রাতেই ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এর দুদিন পর এয়ার অ্যাম্বুলেন্সে করে হাদিকে নেওয়া হয় সিঙ্গাপুর। সেখানে চিকিৎসাধীন থাকার পর গত ১৮ ডিসেম্বর হাদির মৃত্যুর খবর আসে।

হাদি গুলিবিদ্ধ হওয়ার পর গত ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের হত্যাচেষ্টা মামলা করেন। পরে মামলাটিতে হত্যার ৩০২ ধারা যুক্ত হয়। এরপর থানা পুলিশের হাত ঘুরে মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয় ডিবিকে।

তদন্ত শেষে সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি, সাবেক ছাত্রলীগ কর্মী ফয়সাল করিম মাসুদসহ ১৭ জনকে আসামি করে গত ৬ জানুয়ারি হাদি হত্যা মামলার অভিযোগপত্র দেয় গোয়েন্দা পুলিশ।

তবে ওই অভিযোগপত্র নিয়ে আপত্তি তুলে ১৫ জানুয়ারি আদালতে নারাজি আবেদন করেন মামলার বাদী। আদালত আবেদনটি গ্রহণ করে অধিকতর তদন্তের জন্য মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডিকে হস্তান্তর করে।

পিপলসনিউজ/এসসি

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সাশ্রয়ী ও মানবিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাশ্রয়ী ও মানবিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী হাদি হত্যা, আদালতে অস্ত্র বিক্রেতার  জবানবন্দি হাদি হত্যা, আদালতে অস্ত্র বিক্রেতার জবানবন্দি ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৭৬৭ মামলা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৭৬৭ মামলা এসএসসি পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ এসএসসি পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ পুলিশের দাবি দুই মাসে ট্র্যাপে ফেলে ১৩ তরুণীকে ধর্ষণ, সবাই মিরপুরের পুলিশের দাবি দুই মাসে ট্র্যাপে ফেলে ১৩ তরুণীকে ধর্ষণ, সবাই মিরপুরের