weather ২৯.৬৯ o সে. আদ্রতা ৭৮% , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হামাসের সামরিক শাখার মুখপাত্র আবু উবাইদা নিহত, দাবি ইসরায়েলের

প্রকাশ : ০১-০৯-২০২৫ ২০:৫৬

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের সামরিক শাখার মুখপাত্র আবু উবাইদা নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল। ইসরায়েল বলছে, ফিলিস্তিনের গাজা নগরীতে আকাশ থেকে চালানো হামলায় আবু উবাইদা নিহত হন।

‘ক্রুটিহীনভাবে’ এ কাজ সম্পন্ন করার জন্য ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ও দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।

তবে হামাসের পক্ষ থেকে এখনো আবু উবাইদার নিহত হওয়ার খবর নিশ্চিত করা হয়নি।

সংগঠনটি এর আগে শুধু জানিয়েছিল, গাজা নগরীর একটি ডিস্ট্রিক্টের একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় বেশ কিছু বেসামরিক মানুষ হতাহত হয়েছেন।
স্থানীয় সাংবাদিকেরা বলেছেন, গাজা নগরীর জনবহুল আল-রিমাল এলাকায় এই হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ জন। হতাহত ব্যক্তিদের মধ্যে শিশু রয়েছে।

পরিকল্পিত অভিযানের আগে থেকেই গাজা নগরীতে নির্বিচার বিমান হামলা চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী। শনিবারের হামলাও তারই অংশ।

রবিবার কাৎজ সতর্ক করে বলেন, গাজায় অভিযান তীব্রতর হলে উবাইদার আরো অনেক ‘অপরাধী সঙ্গীকে’ লক্ষ্যবস্তু করা হবে। এর মাধ্যমে তিনি মূলত গাজা নগরী দখলের জন্য ইসরায়েল অনুমোদিত পরিকল্পনার দিকে ইঙ্গিত করেছেন।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। জবাবে সেদিন থেকেই গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী, যা এখনো চলছে।

আবু উবাইদা ছিলেন হামাসের সামরিক শাখার হাতে গোনা কয়েকজন জ্যেষ্ঠ সদস্যের একজন, যিনি ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনি সংগঠনটির চালানো প্রাণঘাতী হামলার আগে থেকে সক্রিয় ছিলেন।

ইসরায়েলি সামরিক বাহিনীর এই দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বিবিসি।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত