weather ২৬.৯৯ o সে. আদ্রতা ৯৪% , রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

২১ ফেব্রুয়ারি : যে পথে যাতায়াত কেন্দ্রীয় শহীদ মিনারে

প্রকাশ : ২০-০২-২০২৫ ০৪:৪৮

ফাইল ছবি

সিনিয়র রিপোর্টার
প্রতিবারের মতো এবারও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে কিছু নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। 

দিবসটি সুশৃঙ্খলভাবে উদযাপনের জন্য এবং বিড়ম্বনা এড়াতে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) জনসাধারণ ও সব ধরনের যানবাহন চলাচল নিয়ন্ত্রণে ট্রাফিক নির্দেশনাও দেওয়া হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া ও পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমান এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, পলাশী ক্রসিং থেকে ভাস্কর্য ক্রসিং ও জগন্নাথ হল ক্রসিং হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে যেতে হবে। বের হতে হবে রোমানা  ক্রসিং হয়ে দোয়েল চত্বর দিয়ে। শহীদ মিনার এলাকায় যানজট ও শৃঙ্খলা বজায় রাখতে শাহবাগ ক্রসিং, নীলক্ষেত ক্রসিং, শহীদুল্লাহ হল ক্রসিং, চানখারপুল ক্রসিং, পলাশী ক্রসিং ও বকশীবাজার ক্রসিংয়ে যানচলাচল নিয়ন্ত্রণ (ডাইভারশন) থাকবে। 

ডিএমপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের রুট ও ডাইভারশন পয়েন্টগুলো স্ক্রল আকারে প্রচারের জন্য গণমাধ্যমকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। এছাড়া সবাইকে নির্ধারিত রুট অনুসরণের মাধ্যমে শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানানো হয়।

বৈষম্যবিরোধী আন্দোলনে গত বছরের ৫ অগাস্ট সরকার পতনের পর এবার অন্তর্বর্তী সরকারের অধীনে একুশে ফেব্রুয়ারি উদযাপিত হতে যাচ্ছে।






পিপলসনিউজ/এসসি

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী