weather ২৬.৩১ o সে. আদ্রতা ৯৩% , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

‘এক ঘণ্টার মধ্যে ইসরায়েলের নিরাপত্তা ধ্বংস হতে পারে’

প্রকাশ : ০৬-০৮-২০২৫ ২২:২৩

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাসেম বলেছেন, আট মাস ধরে ইসরায়েল যেভাবে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করে এসেছে, সেই নিরাপত্তা মাত্র এক ঘণ্টার মধ্যেই ধ্বংস হয়ে যেতে পারে ক্ষেপণাস্ত্রের আঘাতে।

মঙ্গলবার (৫ আগস্ট) এক টেলিভিশন ভাষণে ‘হাজ রমজান’ নামে পরিচিত ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) শহীদ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাঈদ ইজাদির শাহাদতের ৪০তম বার্ষিকী উপলক্ষে তিনি এসব কথা বলেন।

নাঈম কাসেম বলেন, লেবাননে প্রতিরোধ শক্তি সুসংহত, দৃঢ় এবং দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষায় প্রস্তুত রয়েছে। একই সঙ্গে তিনি অস্ত্র সমর্পণের জন্য আসা আন্তর্জাতিক চাপ প্রত্যাখ্যান করেছেন।

শেখ নাঈম বলেন, আজ আমরা শহীদ জেনারেল ইজাদির চেহলাম উপলক্ষে একত্রিত হয়েছি। তিনি ছিলেন ফিলিস্তিনের পক্ষে জীবন উৎসর্গকারী একজন ইরানি শহীদ।

হিজবুল্লাহ নেতা আরো বলেন, হাজ রমজান সব সময় ফিলিস্তিনের বিভিন্ন প্রতিরোধ গোষ্ঠীর ঐক্যের পক্ষে ছিলেন এবং হিজবুল্লাহ যেন তাদের পাশে থাকে তা নিশ্চিত করতেন।

তিনি বলেন, হাজ রমজান আল-আকসা অভিযানকে একটি অলৌকিক ঘটনা হিসেবে বর্ণনা করতেন। তিনি ইমাম খোমেনি ও ইমাম খামেনির প্রতিও গভীর ভালোবাসা পোষণ করতেন।

বৈরুত বন্দরের বিস্ফোরণ প্রসঙ্গে হিজবুল্লাহ মহাসচিব বলেন, হিজবুল্লাহ আবারো এ ঘটনার তদন্ত দ্রুত সম্পন্ন করে অপরাধীদের শাস্তির দাবি জানাচ্ছে। তিনি মার্কিন দূত টম ব্যারাকের প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন, এই প্রস্তাব ইসরাইলের স্বার্থ রক্ষা করে, কিন্তু লেবাননের প্রতিরক্ষার চাহিদাকে উপেক্ষা করে।

হিজবুল্লাহ কখনোই লেবানন সরকারের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেনি উল্লেখ করে নাঈম কাসেম অভিযোগ করে বলেন, যুক্তরাষ্ট্র চায় না লেবানন সেনাবাহিনী এমন কোনো অস্ত্র অর্জন করুক, যা ইসরাইলের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে।

তিনি এ সময় প্রশ্ন তুলে বলেন, যদি হিজবুল্লাহ অস্ত্র ছেড়ে দেয়, তাহলে লেবাননকে কে রক্ষা করবে?

তার ভাষায়, ইসরায়েলি নেতারা প্রকাশ্যে ঘোষণা দিয়েছে—প্রতিরোধ শক্তি অস্ত্র না ছাড়া পর্যন্ত তাদের আগ্রাসন বন্ধ হবে না। পরিশেষে তিনি বলেন, আমরা যদি আমাদের অস্ত্র হস্তান্তর করিও, তবু দখলদার ইসরাইলের আগ্রাসন থামবে না।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত