weather ২৭.৯৯ o সে. আদ্রতা ৬৯% , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মহর্ষি মনোমোহন দত্তকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় শুক্রবার সেমিনার

প্রকাশ :

মহর্ষি মনোমোহন দত্তকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় শুক্রবার সেমিনার

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের অন্যতম মরমী গীতিকবি মহর্ষি মনোমোহন দত্তকে নিয়ে সেমিনারের আয়োজন করেছে ব্রাহ্মণবাড়িয়ার অদ্বৈত মল্লবর্মণ স্মৃতি পরিষদ। 

৩১ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া মহিলা কলেজ মিলনায়তনে সেমিনারটি অনুষ্ঠিত হবে। 

বাঙালি ভাববাদী সাহিত্য রচয়িতাগণের মধ্যে মনোমোহন দত্ত অন্যতম। মাত্র ৩১-৩২ বছরের সংক্ষিপ্ত জীবনে রচনা করেছেন কয়েকশ ভাব ও ভক্তিসঙ্গীত। তার রচিত বাণীগুলো নিবিড় ও গভীর অভিনিবেশ সহযোগে পাঠ করলে যে কোনো পাঠকই বিস্মিত হতে বাধ্য হবেন। তিনি সর্বধর্ম সম্মিলনীর পুরোধাপুরুষ। মহর্ষি মনোমোহন দত্ত (১৮৭৭-১৯০৯) এক গানে লিখেছেন : কোরান পুরান আদি বাইবেল কি বেদ/সবে ফুকারিয়া কয় তারা অবিচ্ছেদ।

তিনি বলেছেন, সকল ধর্মের মর্মবাণী আসলে এক ও অভিন্ন। প্রয়াণের শতবর্ষ পরেও তিনি উজ্জ্বল, জ্যোতির্ময় এবং ভক্তকূলের ভালোবাসায় সিঞ্চিত। তার রচিত বাণীসমূহ আজ অক্ষয়। 

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন শিল্প-সমালোচক রফিক সুলায়মান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন সাতমোড়া আশ্রমের অধ্যক্ষ স্বাধী শঙ্করী দত্ত। সভাপতিত্ব করবেন অদ্বৈতমল্ল বর্মণ স্মৃতি পরিষদের সভাপতি কবি ড. শাহ্ মোহাম্মদ সানাউল হক।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

খেলাপি ঋণ বেড়ে সোয়া ছয় লাখ কোটি টাকা খেলাপি ঋণ বেড়ে সোয়া ছয় লাখ কোটি টাকা পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত রূপপুর থেকে ফের সরবরাহ শুরু, দ্বিতীয়বার জাতীয় গ্রিডে যুক্ত হলো পারমাণবিক বিদ্যুৎ রূপপুর থেকে ফের সরবরাহ শুরু, দ্বিতীয়বার জাতীয় গ্রিডে যুক্ত হলো পারমাণবিক বিদ্যুৎ টানা নয় দফা কমার পর বাড়ল স্বর্ণের দাম টানা নয় দফা কমার পর বাড়ল স্বর্ণের দাম ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম বিমানবন্দরে গ্রেপ্তার ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম বিমানবন্দরে গ্রেপ্তার