weather ২৩.৯৯ o সে. আদ্রতা ৮৩% , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

প্রকাশ :

পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে মঙ্গলবার থেকে বৃষ্টির প্রবণতা কমে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় রাতের তাপমাত্রাও ধীরে ধীরে কমতে পারে।

শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রোববার (২২ নভেম্বর) ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ দিন সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

সোমবার ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ দিন সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার সারা দেশে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এ দিন রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বুধবার আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় রাতের তাপমাত্রা সামান্য কমলেও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত শুক্রবার দক্ষিণ উড়িষ্যা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর দিকে অগ্রসর হয়ে প্রথমে নিম্নচাপ এবং পরে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়। এটি আরও দুর্বল হয়ে বর্তমানে উত্তর ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ হিসেবে অবস্থান করছে।

এদিকে মৌসুমি স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

জাতীয় ঐক্যে কিছু শর্ত দিলেন নাহিদ ইসলাম জাতীয় ঐক্যে কিছু শর্ত দিলেন নাহিদ ইসলাম ১৮ দিনে ৩১৭ কারখানার ক্ষতি সাড়ে ৫ হাজার কোটি টাকা : বিজিএমইএর জরিপ ১৮ দিনে ৩১৭ কারখানার ক্ষতি সাড়ে ৫ হাজার কোটি টাকা : বিজিএমইএর জরিপ কপ-৩১ থেকে ৭৮৪ কোটি টাকার অনুদান নিশ্চিত করল বাংলাদেশ কপ-৩১ থেকে ৭৮৪ কোটি টাকার অনুদান নিশ্চিত করল বাংলাদেশ এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষায় ৭ জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন আইনশৃঙ্খলা রক্ষায় ৭ জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন