weather ২৩.৯৯ o সে. আদ্রতা ৮৩% , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিপক্ষের মুখে বল ছুড়েও লাল কার্ড থেকে বাঁচলেন মেসি

প্রকাশ :

প্রতিপক্ষের মুখে বল ছুড়েও লাল কার্ড থেকে বাঁচলেন মেসি

ছবি : সংগৃহীত

ক্রীড়া ডেস্ক
ফুটবল মাঠে লিওনেল মেসি মানে জাদু। তিনি মাঠে মুগ্ধতা ছড়ান। কিন্তু মাঝে মাঝে সেই মেসিকেই দেখা যায় অন্য রূপে। আবেগের বশে এমন কিছু করে বসেন, যা তার মতো ফুটবলারের কাছ থেকে প্রত্যাশিত নয়।

এবার প্রতিপক্ষের মুখে বল ছুড়ে মেরে লাল কার্ড থেকে অল্পের জন্য বাঁচলেন ইন্টার মায়ামির অধিনায়ক।

এমএলএস কাপ প্লে-অফের শেষ ষোলোর ম্যাচে কলম্বাস ক্রুর বিপক্ষে ঘটনাটি ঘটেছে প্রথমার্ধের শেষ মুহূর্তে। ম্যাচের শুরুতেই পেনাল্টি থেকে গোল করে কলম্বাসকে এগিয়ে দিয়েছিলেন গঞ্জালো তাপিয়া। পরে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন মায়ামির রাইটব্যাক গঞ্জালো লুহান। ১০ জনের দলে পরিণত হওয়া মায়ামির দুর্ভোগ তখনই শুরু।

বিরতির ঠিক আগে আরও বড় বিপদ ডেকে আনতে যাচ্ছিলেন মেসি। থ্রো-ইন নেওয়ার জন্য সীমানার বাইরে দাঁড়িয়েছিলেন মেসি। তার পাশেই ছিলেন কলম্বাসের চিলিয়ান স্ট্রাইকার তাপিয়া। তিনি মেসিকে দ্রুত থ্রো-ইন নিতে বাধা দিচ্ছিলেন। মেসি প্রথমে বল দিয়ে তাপিয়ার মুখে ধাক্কা দেন।

এরপর তাপিয়া লাফিয়ে থ্রো-ইন আটকে দেওয়ার চেষ্টা করলে মেসি সরাসরি তার মাথায় বল ছুড়ে মারেন। বল মাথায় লাগতেই মাটিতে পড়ে যান তাপিয়া। আর মেসি দুই হাত তুলে রেফারির কাছে উল্টো ফাউলের আবেদন করতে থাকেন! তবে মেসির এই আচরণ ভালোভাবে নেননি রেফারি অ্যালেন চ্যাপম্যান। তাপিয়া ও মেসি দুজনকেই হলুদ কার্ড দেখান তিনি।

তবে মাঠের খেলায় শেষ হাসিটা হেসেছে কলম্বাসই। ম্যাচটি তারা জিতেছে ৩-০ গোলে। দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে ব্যবধান বাড়ান মিডফিল্ডার তাহা হারব্রুন। এরপর ৬ মিনিটের ব্যবধানে নিজের দ্বিতীয় গোল করে মায়ামির কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন তাপিয়া।

গত মৌসুমে এমএলএস কাপ জিতেছিল ইন্টার মায়ামি। এবার সেই দলই প্লে-অফ থেকে বিদায়ের শঙ্কায়। শেষ আটে যেতে হলে ওহাইওতে পরের ম্যাচটি জিততেই হবে তাদের। ম্যাচটি ড্র হলে সরাসরি টাইব্রেকারে গড়াবে খেলা।

২০২৩ সালে প্লে-অফে উঠতে পারেনি মায়ামি। ২০২৪ সালে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছিল তারা। এবার কী হয় দেখার বিষয়।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

জাতীয় ঐক্যে কিছু শর্ত দিলেন নাহিদ ইসলাম জাতীয় ঐক্যে কিছু শর্ত দিলেন নাহিদ ইসলাম ১৮ দিনে ৩১৭ কারখানার ক্ষতি সাড়ে ৫ হাজার কোটি টাকা : বিজিএমইএর জরিপ ১৮ দিনে ৩১৭ কারখানার ক্ষতি সাড়ে ৫ হাজার কোটি টাকা : বিজিএমইএর জরিপ কপ-৩১ থেকে ৭৮৪ কোটি টাকার অনুদান নিশ্চিত করল বাংলাদেশ কপ-৩১ থেকে ৭৮৪ কোটি টাকার অনুদান নিশ্চিত করল বাংলাদেশ এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষায় ৭ জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন আইনশৃঙ্খলা রক্ষায় ৭ জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন