weather ২৩.৯৯ o সে. আদ্রতা ৮৩% , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

১৮ দিনে ৩১৭ কারখানার ক্ষতি সাড়ে ৫ হাজার কোটি টাকা : বিজিএমইএর জরিপ

প্রকাশ :

১৮ দিনে ৩১৭ কারখানার ক্ষতি সাড়ে ৫ হাজার কোটি টাকা : বিজিএমইএর জরিপ

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
দেশের তৈরি পোশাকশিল্পে চলমান অস্থিরতার প্রভাব পড়েছে উৎপাদন ও রপ্তানিতে। গত ১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ১৮ দিনে ৩১৭টি পোশাক কারখানার উৎপাদন ব্যাহত হওয়ায় ক্ষতি হয়েছে ৪২ কোটি ৮০ লাখ ডলার। দেশীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় পাঁচ হাজার ৫০০ কোটি টাকা। এ সময়ে ক্রেতারা ২৫ কোটি ৪০ লাখ ডলারের রপ্তানি আদেশ অন্য দেশে সরিয়ে নিয়েছেন। দেশীয় মুদ্রায় যার পরিমাণ তিন হাজার কোটি টাকার বেশি।

তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)-এর এক জরিপে এসব তথ্য উঠে এসেছে। সংগঠনটি জানিয়েছে, গত চার দিন সদস্য কারখানাগুলোর ওপর এ জরিপ চালানো হয়। রোববার (২২ নভেম্বর) পর্যন্ত ৩১৭টি কারখানা জরিপে অংশ নিয়ে তথ্য দিয়েছে।

জরিপের তথ্য অনুযায়ী, গত ১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত অস্থিতিশীল পরিস্থিতি ও নানা বিঘ্নের কারণে এসব কারখানার উৎপাদন কার্যক্রম এক থেকে সর্বোচ্চ ১৬ দিন পর্যন্ত বন্ধ রাখতে হয়েছে। এতে উৎপাদন ব্যাহত হওয়ায় কারখানাগুলোর মোট আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৪২ কোটি ৮০ লাখ ডলার।

জরিপে বলা হয়েছে, উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি রপ্তানি আদেশ বাতিল এবং নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ করতে না পারার ঝুঁকিতে পড়েছেন উদ্যোক্তারা। সময়মতো পণ্য পৌঁছাতে না পারায় অনেক কারখানাকে এখন বাড়তি খরচে আকাশপথে পণ্য পাঠানোর প্রস্তুতি নিতে হচ্ছে। রপ্তানি আদেশ ধরে রাখতে মূল্যছাড় দিতে হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে সরাসরি আদেশ বাতিলের আশঙ্কাও তৈরি হয়েছে।

অস্থিতিশীল পরিস্থিতির কারণে আন্তর্জাতিক ক্রেতাদের কাছে বাংলাদেশের পোশাকশিল্পের নির্ভরযোগ্যতা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে বলে মনে করছে বিজিএমইএ। জরিপে অংশ নেওয়া কারখানাগুলো জানিয়েছে, ক্রেতারা নিশ্চিত করা আদেশের পাঁচ কোটি ৯০ লাখ পিস পোশাক অন্য দেশে সরিয়ে নিয়েছেন। এসব পোশাকের বাজারমূল্য ২৫ কোটি ৪০ লাখ ডলার।

বিজিএমইএর মতে, জরিপে উঠে আসা ক্ষতির পরিমাণ প্রকৃত ক্ষতির একটি খণ্ডচিত্র মাত্র। সংগঠনটির হিসাবে, অস্থিতিশীল পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত কারখানার সংখ্যা ৬০০-এর বেশি। অথচ স্বল্প সময়ের এ জরিপে অংশ নিতে পেরেছে মাত্র ৩১৭টি কারখানা। এ ছাড়া জরিপের তথ্য সংগ্রহের সময়সীমা ১৮ নভেম্বর পর্যন্ত হলেও শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি তখনো চলছিল। ফলে সামগ্রিক ক্ষতির পরিমাণ আরও বেশি হতে পারে।

বিজিএমইএর বিজ্ঞপ্তিতে বলা হয়, শুধু তাৎক্ষণিক আর্থিক ক্ষতির হিসাব দিয়ে এ সংকটের গভীরতা বোঝা সম্ভব নয়। বিশ্ববাজারে বাংলাদেশের পোশাকশিল্পের দীর্ঘমেয়াদি ভাবমূর্তি, নির্ভরযোগ্যতা ও ভবিষ্যৎ সম্ভাবনার ওপরও বড় ধরনের আঘাত এসেছে। অন্য দেশে বিপুলসংখ্যক রপ্তানি আদেশ চলে যাওয়ার মধ্য দিয়ে এর প্রতিফলন দেখা যাচ্ছে।

সংগঠনটির মতে, দেশের অর্থনীতি ও লাখ লাখ পোশাকশ্রমিকের জীবন-জীবিকার স্বার্থে এ পরিস্থিতি থেকে দ্রুত উত্তরণ জরুরি। শিল্পের উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখা এবং ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সংশ্লিষ্ট সব পক্ষের দায়িত্বশীল আচরণ ও কার্যকর উদ্যোগ প্রয়োজন।

পোশাকশিল্প দেশের রপ্তানি আয়ের অন্যতম প্রধান উৎস। এই খাতে উৎপাদন ব্যাহত হওয়া এবং বিদেশি ক্রেতাদের অর্ডার অন্য দেশে চলে যাওয়ার প্রভাব শুধু কারখানার মালিকদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; এর সঙ্গে শ্রমিকদের কর্মসংস্থান, দেশের রপ্তানি আয় এবং সামগ্রিক অর্থনীতির স্বার্থও জড়িত। তাই শিল্পাঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়ে আনা এখন বড় চ্যালেঞ্জ।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

জাতীয় ঐক্যে কিছু শর্ত দিলেন নাহিদ ইসলাম জাতীয় ঐক্যে কিছু শর্ত দিলেন নাহিদ ইসলাম ১৮ দিনে ৩১৭ কারখানার ক্ষতি সাড়ে ৫ হাজার কোটি টাকা : বিজিএমইএর জরিপ ১৮ দিনে ৩১৭ কারখানার ক্ষতি সাড়ে ৫ হাজার কোটি টাকা : বিজিএমইএর জরিপ কপ-৩১ থেকে ৭৮৪ কোটি টাকার অনুদান নিশ্চিত করল বাংলাদেশ কপ-৩১ থেকে ৭৮৪ কোটি টাকার অনুদান নিশ্চিত করল বাংলাদেশ এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষায় ৭ জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন আইনশৃঙ্খলা রক্ষায় ৭ জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন