weather ২৫.৩ o সে. আদ্রতা ৮৬% , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আজ থেকে টানা পাঁচ দিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার

প্রকাশ :

আজ থেকে টানা পাঁচ দিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজ মঙ্গলবার (২০ অক্টোবর) থেকে টানা পাঁচ দিন দেশের ব্যাংক ও শেয়ারবাজারে লেনদেন বন্ধ থাকবে। পূজার তিন দিনের ছুটির সঙ্গে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় এ বিরতি চলবে ২৪ অক্টোবর পর্যন্ত। ২৫ অক্টোবর থেকে স্বাভাবিক ব্যাংকিং ও শেয়ারবাজার কার্যক্রম শুরু হবে।

বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন অনুযায়ী, ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ব্যাংক বন্ধ থাকবে। এরপর ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটির কারণে ব্যাংকিং কার্যক্রমও বন্ধ থাকবে। তবে এ সময়ে এটিএম বুথের মাধ্যমে গ্রাহকদের প্রয়োজনীয় সেবা চালু থাকবে।

ব্যাংক বন্ধের কারণে দেশের দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) এই পাঁচ দিন লেনদেন হবে না।

তবে দুর্গাপূজার ছুটিতেও আমদানি ও রপ্তানি কার্যক্রম সচল রাখতে সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকায় থাকা ব্যাংকের শাখা ও বুথ সীমিত পরিসরে খোলা থাকবে। এ জন্য সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে স্থানীয় প্রশাসন এবং বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

পূজার ছুটির সমন্বয় করতে এর আগে গত শনিবার (১৭ অক্টোবর) সাপ্তাহিক ছুটির দিনেও ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খোলা রাখা হয়েছিল।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহিরকে ওএসডি অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহিরকে ওএসডি ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, প্রজ্ঞাপন জারি ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, প্রজ্ঞাপন জারি কম্বোডিয়ার বন্দিদশা থেকে মুক্ত ৩০ বাংলাদেশি দেশে ফিরেছেন কম্বোডিয়ার বন্দিদশা থেকে মুক্ত ৩০ বাংলাদেশি দেশে ফিরেছেন আজ থেকে টানা পাঁচ দিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার আজ থেকে টানা পাঁচ দিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার ইয়েমেনে সামরিক প্রশিক্ষণ শিবিরে হুতিদের হামলায় নিহত ৫৮ ইয়েমেনে সামরিক প্রশিক্ষণ শিবিরে হুতিদের হামলায় নিহত ৫৮