weather ২৫.৪৩ o সে. আদ্রতা ৬৩% , শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অস্কারজয়ী পরিচালক সেবাস্তিয়ান লেলিও আর নেই

প্রকাশ :

অস্কারজয়ী পরিচালক সেবাস্তিয়ান লেলিও আর নেই

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
না ফেরার দেশে পাড়ি জমালেন অস্কারজয়ী নির্মাতা সেবাস্তিয়ান লেলিও। শুক্রবার (৭ নভেম্বর) ৫২ বছর বয়সে চিলির রাজধানী সান্তিয়াগোতে নিজ বাড়িতে মারা যান তিনি। মৃত্যুর সময় নিজের দশম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের কাজ করছিলেন এই পরিচালক।

লেলিওর মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে জানান তার জীবনসঙ্গী অভিনেত্রী আমালিয়া কাসাই। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, স্বাস্থ্যগত কারণে তার মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ প্রকাশ করা হয়নি। একই সঙ্গে শোকের সময়ে পরিবারের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান জানানোর অনুরোধ করা হয়েছে।

১৯৭৪ সালে আর্জেন্টিনার মেন্দোজা শহরে জন্মগ্রহণ করেন সেবাস্তিয়ান লেলিও। দুই বছর বয়সে পরিবারের সঙ্গে চিলিতে চলে যান তিনি। পরে চিলিয়ান ফিল্ম স্কুলে চলচ্চিত্র বিষয়ে পড়াশোনা করেন। ২০০৫ সালে ‘লা সাগ্রাদা ফামিলিয়া’ চলচ্চিত্রের মাধ্যমে নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করেন।

২০১৩ সালে মুক্তি পাওয়া ‘গ্লোরিয়া’ ছবির মাধ্যমে আন্তর্জাতিক পরিচিতি পান লেলিও। ছবিটিতে অভিনয়ের জন্য বার্লিন চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার জেতেন পাওলিনা গার্সিয়া।

তার ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য আসে ‘আ ফ্যান্টাস্টিক ওম্যান’ চলচ্চিত্রের মাধ্যমে। ২০১৭ সালে মুক্তি পাওয়া ছবিটিতে ড্যানিয়েলা ভেগা একজন ট্রান্সজেন্ডার নারীর চরিত্রে অভিনয় করেন। প্রেমিকের মৃত্যুর পর তার পরিবার ও সমাজের নানা প্রতিকূলতার মুখোমুখি হওয়ার গল্প উঠে আসে ছবিতে। ২০১৮ সালে ছবিটি সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে অস্কার জেতে। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে বিশেষ স্বীকৃতি পান লেলিও।

এরপর ইংরেজি ভাষার চলচ্চিত্র নির্মাণেও সাফল্য পান তিনি। তার পরিচালিত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে ‘ডিসওবিডিয়েন্স’, ‘গ্লোরিয়া বেল’ ও ‘দ্য ওয়ান্ডার’। এসব ছবিতে অভিনয় করেছেন র্যাচেল ওয়েইজ, জুলিয়ান মুর ও ফ্লোরেন্স পিউয়ের মতো অভিনেত্রীরা।

চলচ্চিত্রে নারী চরিত্রের উপস্থাপন এবং সমাজের প্রান্তিক মানুষের জীবন তুলে ধরার জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন লেলিও। তার নির্মাণে ব্যক্তিগত সম্পর্ক, সামাজিক বাস্তবতা ও মানবিক সংকটের নানা দিক গুরুত্ব পেয়েছে।

মৃত্যুর আগে আলেজান্দ্রো জামব্রার উপন্যাস অবলম্বনে ‘চিলিয়ান পোয়েট’ চলচ্চিত্রের শুটিং করছিলেন তিনি। ফাবুলা প্রযোজিত ছবিটি হওয়ার কথা ছিল তার দশম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। 

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

অধিকার রক্ষায় জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর অধিকার রক্ষায় জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ৩০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ৩০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত জামালপুরে ট্রাক চাপায় একই পরিবারের তিনজনসহ নিহত চার জামালপুরে ট্রাক চাপায় একই পরিবারের তিনজনসহ নিহত চার অনাহারে ১৯১ জনকে হত্যা : কেনিয়ার প্রলয়বাদী ধর্মগুরুর ২০০ বছরের কারাদণ্ড অনাহারে ১৯১ জনকে হত্যা : কেনিয়ার প্রলয়বাদী ধর্মগুরুর ২০০ বছরের কারাদণ্ড