weather ২৬.৯৯ o সে. আদ্রতা ৯৪% , রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

অনেকে জিজ্ঞাসা করেন সানি ভাই কই : মৌসুমী হামিদ

প্রকাশ : ০৮-০৭-২০২৫ ২১:৫০

ছবি : সংগৃহীত

সোহেলী চৌধুরী
একই নামের কারণে অনেক সময় অনেককেই বিভ্রান্তিতে পড়তে হয়। শোবিজ জগতেও এমনটা হয়। সেই বিভ্রান্তির কথা বললেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মজার এই ঘটনাটি শেয়ার করেছেন মৌসুমী হামিদ। বিভ্রান্তিকর ওই সময়কার পরিস্থিতি কীভাবে সামলে উঠেছিলেন শোনালেন সে গল্পও।

মৌসুমী হামিদ বলেন, ‘আমি একটি টেলিকম কোম্পানির সঙ্গে একটি প্রোগ্রামে কাজ করেছিলাম। তখন এক-দেড় ঘণ্টার সেই প্রোগ্রামে বাইরে থেকে কল আসছিল। ওই প্রোগ্রামের বেশির ভাগ কলার-ই কল করে জিজ্ঞাসা করেছেন— সানি ভাই (ওমর সানী) কই, বাচ্চা-কাচ্চা ভালো আছে? প্রথমে বুঝতে পারিনি, কী করব আসলে!’
 
এরপর অভিনেত্রী বললেন, ‘দেখলাম, তিন-চারজন পর পর এটি করে ফেলেছে। না পেরে ভাবলাম কথা বলেই যাই। তাদের মনে দুঃখ-কষ্ট দিয়ে লাভ কী। পরে বললাম, সানি ভাই ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, সানি ভাই ভালো আছেন, বাচ্চারাও ভালো আছে।’

প্রসঙ্গত, ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা মৌসুমী ও চিত্রনায়ক ওমর সানী তাদের দাম্পত্য জীবনের ৩০ বছর পাড়ি দিয়েছেন। তাদের সংসারে দুই সন্তান রয়েছে। অন্যদিকে মৌসুমী হামিদ একজন মডেল ও অভিনেত্রী।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী