weather ২৫.৭৩ o সে. আদ্রতা ৯৩% , বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

অবসাদ থেকে আত্মহত্যার কথা ভেবেছিলেন আমির খান

প্রকাশ : ২৯-০৬-২০২৫ ২২:১৯

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
দীর্ঘদিনের বিরতি শেষে মুক্তি পেয়েছে আমির খানের সিনেমা ‘সিতারে জমিন পর’। বক্স অফিসে মন্দের ভালো করেছে ছবিটি। এর মাঝেই প্রকাশ্যে এসেছে ‘মিস্টার পারফেকশনিস্ট’-এর অবসাদের কথা। অবসাদের জেরে নাকি আত্মহত্যার পথ বেছে নিতে বসেছিলেন অভিনেতা। 

সম্প্রতি ভাইরাল হয়েছে তার পুরোনো একটি সাক্ষাৎকার। যেখানে নিজের মুখে এই কথা স্বীকার করেছেন আমির। 

তিনি জানান, খুব অল্প বয়সে রিনা দত্তকে বিয়ে করেছিলেন পরিবারের অমতেই। কিন্তু তাদের দাম্পত্য সুখের ছিল না। রোজ অশান্তি লেগেই থাকত। তাই একে অপরের প্রতি শেষ ভালোবাসাটুকু মুছে যাওয়ার আগেই বিচ্ছেদের সিদ্ধান্ত নেন আমির-রিনা। কিন্তু এই বিচ্ছেদের পরেই মানসিকভাবে ভেঙে পড়েন আমির। কাজে মন বসাতে পারেন না। ধীরে ধীরে অবসাদ গ্রাস করে তাকে।

সাক্ষাৎকারে আমির বলেন, বিচ্ছেদের পরে বুঝতেই পারছিলাম না আমার কী করা উচিত। রাতে ঘুমোতে পারতাম না। তখনই শুরু হয় মদ্যপান। যে মদ ছুঁয়েও দেখতাম না, সেই আমি এক দিনে এক বোতল মদ শেষ করে ফেলতাম। একপ্রকার ‘দেবদাস’ হয়ে গিয়েছিলাম। গভীর অবসাদে ডুবে যাচ্ছিলাম। সেই সময় নিজেকে শেষ করে দেব ভেবেছিলাম। আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলাম।

যদিও এরপর নিজের চেষ্টায় এই অবসাদ থেকে বেরিয়ে আসেন অভিনেতা। আবারো মন দেন কাজে। এরপর দ্বিতীয় বিয়ে হয় কিরণ রাও-এর সঙ্গে। যদিও সেই বিয়েও টেকেনি আমিরের। 

বর্তমানে গৌরী স্প্যাটের সঙ্গে সম্পর্কে আছেন তিনি। প্রেম-বিয়ে-বিচ্ছেদ নিয়ে কোনোদিন লুকোচুরি করেননি আমির। তাই দুটো বিবাহ বিচ্ছেদের পরেও জীবনের নতুন প্রেমকে নিয়ে খুল্লাম খুল্লা ‘মিস্টার পারফেকশনিস্ট’।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত