weather ২৬.৯৯ o সে. আদ্রতা ৯৪% , রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

অল্প সময়ের জন্য আজ বিশ্বকাপ ট্রফি আসছে ঢাকায়

প্রকাশ : ১৪-০১-২০২৬ ১১:২১

ছবি : সংগৃহীত

ক্রীড়া ডেস্ক
ফুটবল বিশ্বকাপের আনন্দোৎসব শুরু হতে প্রায় পাঁচ মাস বাকি। ১১ জুন মেক্সিকো থেকে শুরু হবে এবারের আসর। এর আগে বিশ্বভ্রমণে বেরিয়েছে সোনালি এই ট্রফি। আটলান্টিক পাড়ি দিয়ে ভারত হয়ে আজ বুধবার (১৪ জানুয়ারি) এই ট্রফি আসছে ঢাকায়। 

এই নিয়ে চতুর্থবারের মতো বাংলাদেশে বিশ্বকাপের ট্রফিটি নিয়ে আসছে ফিফা। সর্বশেষ ২০২২ সালে বাংলাদেশের ফুটবলপ্রেমীরা দেখতে পেয়েছিলেন পাঁচ কেজি ওজনের ১৮ ক্যারেট স্বর্ণের স্বপ্নিল ট্রফিটি। 

তবে এবার ঢাকায় খুব বেশি সময় থাকছে না এই ট্রফি। সকাল ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হবে ট্রফি-বরণ অনুষ্ঠান। এরপর ফিফার স্পন্সর কোকাকোলার সহযোগিতায় আজ দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকার পাঁচতারা হোটেল রযাডিসন ব্লুতে রাখা হবে ট্রফিটি। কোকাকোলার বিশ্বকাপ ক্যাম্পেইনে অংশ নেওয়া ভাগ্যবানরা সামনে থেকে দেখার সুযোগ পাবে ঐতিহাসিক ট্রফিটি। এ সফরে ফিফার প্রতিনিধি হয়ে আসছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপ জয়ী দলের মিডফিল্ডার গিলবার্তো সিলভা।

প্রথমবার বিশ্বকাপের ট্রফি এসেছিল ২০০২ সালে, তবে সেবার সেটা ছিল রেপ্লিকা। এরপর প্রথমবার আসল ট্রফি ঢাকায় আসে ২০১৩ সালে। এবার চতুর্থবারের মতো আসছে বাংলাদেশের ফুটবল ভক্তদের সামনে। ৩ জানুয়ারি সৌদি আরবের রিয়াদ থেকে এবারের ভ্রমণ শুরু হয় বিশ্বকাপ ট্রফির। বিশ্বকাপের আগে অন্তত ৩০টি দেশের ৭৫টি শহরে ঘুরবে ট্রফিটি। কোকাকোলার দাবি ২০ বছর ধরে বিশ্বের প্রায় ৪০ লাখ সমর্থকের সামনে এই ট্রফিটি নিয়ে গেছে তারা। ঢাকা থেকে ট্রফিটির পরবর্তী গন্তব্য দক্ষিণ কোরিয়া। 

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী