weather ২৬.৯৯ o সে. আদ্রতা ৯৪% , রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

অস্কারের জন্য ৫ বাংলাদেশি সিনেমা জমা

প্রকাশ : ১৯-০৯-২০২৫ ২২:০০

ছবি : সংগৃহীত

সোহেলী চৌধুরী
৯৮তম অস্কার অ্যাওয়ার্ডসে ‘বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে বাংলাদেশের পক্ষ থেকে অংশগ্রহণের জন্য জমা পড়েছে পাঁটটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। জমা পড়া ছবিগুলোর মধ্য থেকে একটি সিনেমাকে চূড়ান্ত করে পাঠাবে অস্কার বাংলাদেশ কমিটি।

বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ (বিএফএফএস)-এর তত্ত্বাবধানে গঠিত অস্কার কমিটির আহ্বানে এ মাসের শুরুর দিকে ছবি আহ্বান করা হয়। ১৬ সেপ্টেম্বর ছিল জমা দেওয়ার শেষ দিন।

জমা পড়া ৫টি সিনেমা: সাবা, বাড়ির নাম শাহানা, নকশিকাঁথার জমিন, প্রিয় মালতী, ময়না। এর মধ্যে ‘বাড়ির নাম শাহানা’ আজ মুক্তি পাচ্ছে এবং ‘সাবা’ মুক্তি পাবে ২৬ সেপ্টেম্বর। বাকি ছবিগুলো এরই মধ্যে মুক্তি পেয়েছে।

অস্কার কমিটির সভাপতি ও বিএফএফএস-এর সভাপতি জহিরুল ইসলাম জানান, একটি নির্বাচক কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি শনিবার (২০ সেপ্টেম্বর) থেকে চলচ্চিত্রগুলো দেখা শুরু করবে এবং ২৬ সেপ্টেম্বরের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরো বলেন, ‘চলচ্চিত্রগুলো ব্যক্তিগতভাবে এবং একসঙ্গে বসে পর্যালোচনা করা হবে। সিনেমাগুলো যেসব আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করবে, সেগুলোর মধ্য থেকে একটি নির্বাচন করে পাঠানো হবে।’

অস্কার কর্তৃপক্ষের কাছে সিনেমা পাঠানোর শেষ সময় ৩১ সেপ্টেম্বর। জহিরুল ইসলাম বলেন, অনেক সময় টেকনিক্যাল জটিলতা থাকে। যে কারণে সময় হাতে রেখেই অস্কারে সিনেমা জমা দিতে চাই। 
তিনি জানান, আগামী ১৬ ডিসেম্বর জানা যাবে, শর্টলিস্টের তালিকা। পরে ঘোষণা করা হবে অস্কারে মনোনীত পাঁচটি সিনেমার নাম। এর মধ্যে একটি সিনেমা সেরা আন্তর্জাতিক ছবির অস্কার জয় করবে।

আগামী ১৫ মার্চ বসবে ৯৮তম অস্কারের আসর।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী