weather ৩৩.৫৪ o সে. আদ্রতা ৫৮% , বুধবার, ২৪ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

অ্যাস্টন ভিলাতে থেকে গেলেন মার্তিনেজ

প্রকাশ : ১৪-০৯-২০২৫ ২২:৩৬

ছবি : সংগৃহীত

রাঙামাটি প্রতিনিধি
অনেক গুঞ্জন, নাটকীয়তার পর ক্লাব বদলাতে পারেননি আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ।

তাকে থেকে যেতে হলো অ্যাস্টন ভিলাতেই। এমনকি দলবদলের দুয়ার বন্ধ হওয়ার পর শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে ক্লাবটির হয়ে প্রথমবারের মতো মাঠেও নেমেছেন মার্তিনেজ। তার ফেরার রাতে এভারটনের মাঠে গোলশূন্য ড্র করেছে অ্যাস্টন ভিলা।

এর আগে গত মৌসুমের শেষ দিকে মার্তিনেজের অ্যাস্টন ভিলা ছাড়ার গুঞ্জন সামনে আসে। সেই গুঞ্জন আরো পোক্ত হয় ১৬ মে টটেনহামের বিপক্ষে ২-০ গোলের জয়ের পর ভিলা পার্কের সমর্থকদের সামনে মার্তিনেজ কান্নায় ভেঙে পড়লে। তার এ কান্নাকে অনেকেই ভিলা পার্কে শেষ ম্যাচ খেলে ফেলার ইঙ্গিত হিসেবেই তখন দেখেছিলেন।

এরপর দিন যতই গড়িয়েছে, মার্তিনেজের ক্লাব ছাড়ার গুঞ্জন তীব্র হয়েছে। আর মৌসুম শেষ হওয়ার পর সবার চোখ ছিল মার্তিনেজের পরবর্তী গন্তব্যের দিকে। এর মধ্যে বেশ কিছু ক্লাবে তার যাওয়ার গুঞ্জনও শোনা যায়। যদিও শেষ পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেডকেই মনে হচ্ছিল মার্তিনেজের পরবর্তী ঠিকানা।

দলবদলের শেষ মুহূর্ত পর্যন্ত সবার দৃষ্টি ছিল মার্তিনেজ-ইউনাইটেড চুক্তির দিকে। কিন্তু শেষ দিন অ্যাস্টন ভিলার অনুশীলন মাঠ বডিমুর হিথে অপেক্ষায় থাকার পরও কাঙ্ক্ষিত ফোনকলটি পাননি মার্তিনেজ। 

প্রিমিয়ার লিগে এভারটনের বিপক্ষে এ ম্যাচে দারুণ নৈপুণ্যও দেখিয়েছেন মার্তিনেজ। নিজেদের মাঠে এভারটনের দাপট দেখানোর এ ম্যাচে পুরো সময় পোস্টের নিচে দাঁড়িয়ে দুটি গোলও বাঁচিয়েছেন তিনি। ম্যাচ শেষে ইনস্টাগ্রামে গোল বাঁচানোর ছবি দিয়ে মার্তিনেজ লিখেছেন, ‘যখন আমি জার্সির বুকে প্রতীক (ক্লাব বা দেশের ক্রেস্ট/লোগো) পরি, তখন আমি নিজের সর্বস্ব উজাড় করে দিয়েই খেলি।’

মার্তিনেজকে নিয়ে কথা বলেছেন অ্যাস্টন ভিলা কোচ উনাই এমেরিও। তিনি বলেন, ‘ওর পরিস্থিতি সামাল দিতে আমাদের কষ্ট হয়েছে। তবে আমাদের অনুভূতিগুলোকে এখন ঐক্যবদ্ধ করতে হবে। আর দলের সম্মিলিত লক্ষ্যকেই সামনে রাখতে হবে। আজ ওর ফিরে আসাটা ছিল দুর্দান্ত।’

মার্তিনেজের জন্য দলের মধ্যে স্বস্তিদাায়ক পরিবেশ সৃষ্টির তাগিদ দিয়েছেন এমেরিও, ‘আমাদের তাকে রক্ষা করতে হবে। দলের ভেতরে তাকে এমনভাবে জায়গা দিতে হবে, যেন সে স্বস্তি ও আত্মবিশ্বাস অনুভব করে।’

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

নারায়ণগঞ্জে আওয়ামী লীগের ১৭ নেতাকর্মী গ্রেপ্তার, বিভিন্ন স্থানে চেকপোস্ট জোরদার নারায়ণগঞ্জে আওয়ামী লীগের ১৭ নেতাকর্মী গ্রেপ্তার, বিভিন্ন স্থানে চেকপোস্ট জোরদার রাজশাহীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল : সাবেক চেয়ারম্যান-মেয়রসহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ রাজশাহীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল : সাবেক চেয়ারম্যান-মেয়রসহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মীর মৃত্যু : ফরিদপুরে ওসি প্রত্যাহার ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মীর মৃত্যু : ফরিদপুরে ওসি প্রত্যাহার আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ডিএমপি আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ডিএমপি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হবে কি না, তা নির্ধারণ করবে আদালত : উপদেষ্টা জাহেদ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হবে কি না, তা নির্ধারণ করবে আদালত : উপদেষ্টা জাহেদ