weather ২৬.১৩ o সে. আদ্রতা ৯২% , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আইনজীবী আলিফ হত্যা মামলায় চিন্ময় দাস ব্রহ্মচারী গ্রেপ্তার

প্রকাশ : ০৫-০৫-২০২৫ ২২:১৫

ছবি : সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। 

সোমবার (৫ মে) সকালে শুনানি শেষে এ আদেশ দেন চট্টগ্রামের ষষ্ঠ মহানগর হাকিম এস এম আলাউদ্দিন। শুনানিতে চিন্ময় দাস ভার্চুয়ালি উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম মহানগর আদালতের সহকারী পিপি রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, শুনানি শেষে আইনজীবী আলিফ হত্যা মামলায় চিন্ময় ব্রহ্মচারীকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

এর আগে রবিবার (৪ মে) আলিফ হত্যা মামলা, পুলিশের কাজে বাধাদান, আইনজীবী ও বিচারপ্রার্থীদের ওপর হামলাসহ মোট চারটি মামলায় চিন্ময় দাসকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ।

এরমধ্যে হত্যা মামলার শুনানি সোমবার হলো। বাকি তিন মামলার শুনানি মঙ্গলবার হবে বলে জানান সহকারী পিপি রায়হানুল।

রাষ্ট্রদ্রোহ মামলায় পাঁচ মাস ধরে কারাগারে থাকা চিন্ময় দাসকে বুধবার স্থায়ী জামিন দেন হাই কোর্ট। সেই জামিন স্থগিতের জন্য ওই দিনই আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

গত বছরের ৩১ অক্টোবর চট্টগ্রাম নগরের চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খান বাদী হয়ে কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করেন। পরে এ মামলায় চিন্ময়সহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।

তার জামিন নামঞ্জুর হলে তার অনুসারীদের হট্টগোলের মধ্যে গত বছরের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সংঘর্ষ হয়। পরে কাছাকাছি এলাকায় আইনজীবী সাইফুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।

গত ২ জানুয়ারি রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময়ের জামিন আবেদন নাকচ করে দেয় চট্টগ্রামের মহানগর দায়রা জজ আদালত। এরপর গত ১২ জানুয়ারি হাই কোর্টে আবেদন করেন আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য।

এ বিষয়ে শুনানি করে গত ৪ ফেব্রুয়ারি রুল জারি করেন হাই কোর্টের এই বেঞ্চ। চিন্ময় দাসকে কেন জামিন দেওয়া হবে না তা জানতে চাওয়া হয় সেখানে। সেই রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে বুধবার চিন্ময়কে জামিন দেন হাই কোর্ট।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত