weather ২৫.৯৯ o সে. আদ্রতা ৮৯% , মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আমি হয়তো বাঙালিই ছিলাম পূর্বজন্মে : বিদ্যা বালান

প্রকাশ : ১৩-০৯-২০২৫ ২১:১৪

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
পর্দা থেকে বাস্তব জীবন, সবখানেই বাঙালি নারীর ছাপ রেখে গেছেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। বিদ্যার প্রথম ব্রেক এসেছিল গৌতম হালদারের বাংলা ছবি ‘ভাল থেকো’ দিয়ে, তারপর শরৎচন্দ্রের ‘পরিণীতা’ হয়ে তিনি পৌঁছে যান বলিউডের শীর্ষে। আবার সুজয় ঘোষের ‘কাহানি’-তে প্রকৃত বাঙালির চরিত্রে বিদ্যা মন জয় করেছিলেন দর্শকের। এবার এক খোলামেলা সাক্ষাৎকারে নিজের বাংলাপ্রীতি আর বাঙালিয়ানার সঙ্গে গভীর বন্ধনের কথা জানালেন এই সুন্দরী।

বিদ্যার সঙ্গে বাংলার এই নিবিড় যোগ শুধু সিনেমায় নয়, তার ব্যক্তিগত জীবনেও স্পষ্ট। তিনি বাংলা ভাষা জানেন, বাংলার সংস্কৃতিকে নিজের মতো করে গ্রহণ করেছেন। এ বিষয়ে প্রয়াত পরিচালক ঋতুপর্ণ ঘোষ একসময় প্রকাশ্যে প্রশংসা করেছিলেন বিদ্যার এই বাংলাপ্রীতিকে।

নিজের টকশো ‘ঘোষ অ্যান্ড কোম্পানি’তে বিদ্যাকে আমন্ত্রণ জানিয়ে ঋতুপর্ণ ঘোষ বলেছিলেন, ‘ইংরেজি হরফে একটি লেখা নির্ভুলভাবে বাংলায় লিখে আমাকে মেসেজ করেছিল বিদ্যা। আমি সেই মেসেজ সকলকে দেখিয়েছিলাম।‘

বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি নিজের ভালোবাসা নিয়ে বিদ্যা ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমার ধারণা আগের জন্মে আমি বাংলার সঙ্গে যুক্ত ছিলাম। আমি হয়তো বাঙালিই ছিলাম পূর্বজন্মে। তাই হয়তো এই জন্মে বাঙালিয়ানা আমার পিছু ছাড়েনি। বরং আমাকে বারবার ফিরিয়ে এনেছে এই বাংলায়। আমি বাঙালি হতে খুব ভালোবাসি।'

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

প্রধানমন্ত্রী : পরিচ্ছন্ন জ্বালানি ও সবুজ অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ প্রধানমন্ত্রী : পরিচ্ছন্ন জ্বালানি ও সবুজ অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ হামের উপসর্গ নিয়ে আরও ১৬ মৃত্যু হামের উপসর্গ নিয়ে আরও ১৬ মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রী : রামিসা হত্যার বিচার ৫-৭দিনের মধ্যে, বিশেষ আদালতের ছুটি বাতিলের চিন্তা স্বরাষ্ট্রমন্ত্রী : রামিসা হত্যার বিচার ৫-৭দিনের মধ্যে, বিশেষ আদালতের ছুটি বাতিলের চিন্তা প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ রামিসা হত্যা : সোহেল ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট দাখিল শুনানি ১ জুন রামিসা হত্যা : সোহেল ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট দাখিল শুনানি ১ জুন