weather ২৭.৯৯ o সে. আদ্রতা ৮৯% , বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইতিবাচক থাকতে হবে : হামজা চৌধুরী

প্রকাশ : ১২-০৬-২০২৫ ০৫:৩৪

ছবি : সংগৃহীত

নঁওগা প্রতিনিধি
ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ নিয়ে প্রত্যাশা ছিল আকাশচুম্বী, কিন্তু হারের হতাশায় ডুবতে হয়েছে বাংলাদেশকে। অনেক স্বপ্ন সঙ্গী করে গ্যালারিতে ভিড় করেছিলেন সমর্থকরা। তারা হারের কষ্ট নিয়ে বাড়ি ফিরেছেন। 

তবে এই হারেই সবকিছুর শেষ দেখছেন না হামজা চৌধুরী। ইংল্যান্ড যাওয়ার আগে এই ডিফেন্সিভ মিডফিল্ডার বার্তা দিয়েছেন, শিগগির অভিষ্ট লক্ষে পৌঁছুবেন তারা।

ঢাকা জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার (১০ জুন) এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে সিঙ্গাপুরের বিপক্ষে ২-১ গোলে হারে বাংলাদেশ। দুই গোলে পিছিয়ে থাকার পর দলকে ঘুরে দাঁড়ানোর সুযোগ এনে দেন রাকিব হোসেন। কিন্তু পরে আর মেলেনি সমতাসূচক গোলের দেখা।

তাতে চাওয়া পূরণ হয়নি হামজারও। গত মার্চে ভারতের বিপক্ষে ড্র ম্যাচে লাল-সবুজের জার্সিতে অভিষিক্ত হয়েছিলেন তিনি। ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে ২-০ ব্যবধানের জয়ে এক গোল করে বাংলাদেশের হয়ে পেয়েছিলেন প্রথম জয়ের স্বাদ। কিন্তু বাছাইয়ে জয় এখনো অধরা হামজার। তবে হতাশ হলেও সতীর্থদের সাথে ছবিসহ দারুণ আগামীর বার্তা তিনি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

তিনি লিখেন, আমরা যেমনটা চেয়েছিলাম, তেমনটা হয়নি। কিন্তু একটা দল হিসেবে এবং জাতি হিসেবে আমরা গর্বিত হতে পারি। আমাদের ইতিবাচক থাকতে হবে। কারণ, আমরা সবে শুরু করছি। ইনশাল্লাহ, আমরা যেখানে যেতে চাই খুব শিগগিরই সেখানে পৌঁছাব।

বুধবার (১১ জুন) ভোরে ইংল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন হামজা। গত মৌসুমে শেফিল্ড ইউনাইটেডে ধারে খেলা এই ডিফেন্সিভ মিডফিল্ডারের সঙ্গে রওনা দিয়েছেন শোমিত সোম। সিঙ্গাপুর ম্যাচ দিয়ে বাংলাদেশের হয়ে অভিষেক হওয়া শোমিত অবশ্য ফিরবেন কানাডায়।

দুজনে ঢাকায় ফিরবেন আগামী অক্টোবরে। এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে ৯ অক্টোবরের ম্যাচটি খেলতে। এরপর ১৪ অক্টোবর হংকংয়ে ফিরতি ম্যাচ খেলবে হাভিয়ের কাবরেরার দল।

সিঙ্গাপুর ম্যাচের হারে বাছাইয়ের বৈতরণী পার হওয়া কঠিন হয়ে গেছে বাংলাদেশের জন্য। সিঙ্গাপুর ও ভারতকে ১-০ গোলে হারানো হংকংয়ের পয়েন্ট সমান ৪ করে। ‘সি’ গ্রুপের টেবিলে দুই ম্যাচে ১ করে পয়েন্ট বাংলাদেশ ও ভারতের। অক্টোবরের ম্যাচ দুটি তাই ভীষণ গুরুত্বপূর্ণ। 

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী