weather ২৭.৪২ o সে. আদ্রতা ৮৫% , বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তরাধিকার সূত্রে ছাড়া কোনো সম্পদ নেই আমার : শিবলী রুবাইয়াত

প্রকাশ : ০৭-০২-২০২৫ ০৫:১৭

ছবি- সংগৃহীত

সিনিয়র রিপোর্টার
বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। 

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। একইসঙ্গে তার জামিন ও রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। 


মামলার এজাহারে বলা হয়েছে, ভুয়া বাড়ী ভাড়া চুক্তিনামা দেখিয়ে প্রতারণার আশ্রয় নিয়ে আসামি শিবলী রুবাইয়াত-উল-ইসলাম এক কোটি ৯২ লাখ টাকা বা প্রায় দুই লাখ ২৬ হাজার ৩০৮ ইউএস ডলার ঘুষ গ্রহণ করেন। এছাড়া ভুয়া বিক্রয় চুক্তি দেখিয়ে পণ্য রপ্তানি না করে প্রতারণা ও জাল জালিয়াতির আশ্রয় গ্রহণ করেন। ব্যাংক কর্মকর্তারা কাস্টমার ডিউ ডিলিজেন্স অনুসরণ না করে, পণ্য রপ্তানির বিপরীতে কোনরূপ রেকর্ডপত্র না পেয়েও কর্তব্যে অবহেলা ও পরস্পর যোগসাজশে 'নিজের বা অন্য কারো অপরাধলব্ধ আয়ের অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে তিন লাখ ৬১ হাজার ইউএস ডলার টাকা বাংলাদেশে নিয়ে এসেছে। এর মধ্যে তিনি এক কোটি ৮৪ লাখ ২৮ হাজার টাকা নিজে গ্রহণ করেন।

আদালত সূত্রে জানা গেছে, কারাগারে থেকে তাকে আদালতে হাজির করা হয়। এরপর তার উপস্থিতিতে দুপুর ১২টা ১৯ মিনিটে শুনানি শুরু হয়। এ সময় দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহমুদ হোসেন জাহাঙ্গীর জামিনের বিরোধিতা করে বলেন, তার বিরুদ্ধে মামলা হয়েছে। রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের মাধ্যমে তথ্য-উপাত্ত উদঘাটন করা প্রয়োজন। এজন্য তার ১০ দিনের রিমান্ড প্রার্থনা করছি। 

তখন ঢাকা মহানগর আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী বলেন, আসামি শেয়ার খেকো হিসেবে পরিচিত। তিনি হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন। অন্যদের পাচারে সহযোগিতা করেছেন। তাকে রিমান্ডে নেওয়া প্রয়োজন।

অন্যদিকে আসামিপক্ষে রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। শুনানিতে তার আইনজীবী বলেন, বৈধভাবে তার কাছে টাকা এসেছে। এখানে মানিলন্ডারিং-এর কিছুই নাই। এ মামলায় রিমান্ড আবেদন বাতিল করে জামিন প্রত্যাশা করছি।

দুদক ও আসামিপক্ষের আইনজীবীর শুনানি শেষে শিবলী রুবাইয়াত বলেন, আমি দুদকে চার মাস দৌড়াদৌড়ি করেছি। দুদক যেসব তথ্য চেয়েছে আমি সব দিয়েছি। আমার ও পরিবারের ব্যাংক একাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। আমার সবকিছু অনুসন্ধান করা হয়েছে। উত্তরাধিকার সূত্রে ছাড়া আমার কোনো সম্পদ নেই। আমার পরিবারের নামে কোনো শেয়ার নেই। রেমিট্যান্স আসছে, সেটা নিয়ে দুদক বলছে মানিলন্ডারিং করেছি। পরে আদালত জেলগেটে জিজ্ঞাসাবাদের এ আদেশ দেন। 

এর আগে, বুধবার দুদকের উপপরিচালক (মানিলন্ডারিং) মো. মাসুদুর রহমান বাদী হয়ে শিবলী রুবাইয়াতসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেন। এ মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। পরে তার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। তবে আদালত এ বিষয়ে বৃহস্পতিবার শুনানি হবে বলে জানান। একইসঙ্গে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।  

মামলার অন্য আসামিরা হলেন- মোনার্ক হোল্ডিং ইনকর্পোরেশনের চেয়ারম্যান জাবেদ এ. মতিন, ঝিন বাংলা ফেব্রিক্সের প্রোপাইটর আরিফুল ইসলাম, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির দিলকুশা শাখার ফরেন এক্সচেঞ্জ বিভাগের সাবেক ইনচার্জ ইসরাত জাহান, ভাইস প্রেসিডেন্ট ইকবাল হোসেন, এসইভিপি সৈয়দ মাহবুব মোরশেদ।


পিপলসনিউজ/এসসি

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত