weather ২৬.১৩ o সে. আদ্রতা ৯৩% , বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কারাবন্দি আওয়ামী লীগ নেতা ও সংগীতশিল্পী প্রলয় চাকীর মৃত্যু

প্রকাশ : ১২-০১-২০২৬ ১০:৫৮

ছবি : সংগৃহীত

পাবনা প্রতিনিধি
পাবনায় কারাগারে বন্দি আশি ও নব্বই দশকের জনপ্রিয় সংগীতশিল্পী ও পাবনা জেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক প্রলয় চাকী (৬৬) মারা গেছেন। রবিবার (১১ জানুয়ারি) রাত সোয়া ৯টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  

তবে নিহতের পরিবারের পক্ষ থেকে কারা কর্তৃপক্ষের বিরুদ্ধে চরম অবহেলা ও বিনা চিকিৎসার অভিযোগ তোলা হয়েছে।

পাবনা জেলা কারাগার ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বছরের ১৬ ডিসেম্বর সকালে পাবনা শহরের পাথরতলা এলাকার নিজ বাড়ি থেকে প্রলয় চাকীকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

এদিকে, প্রলয় চাকীর মৃত্যুতে কারা কর্তৃপক্ষের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন তার ছেলে। তিনি বলেন, আমার বাবা আগে থেকেই হার্টের রোগী ছিলেন। স্ট্রোকে আক্রান্ত হওয়ার পরও তাকে সিসিইউতে না রেখে হাসপাতালের সাধারণ প্রিজনার সেলে রাখা হয়েছিল। সেখানে হাঁটাচলা নিষেধ থাকলেও তাকে দিয়ে নানা কাজ করানো হতো, যা তার শারীরিক অবস্থার চরম অবনতি ঘটায়। মূলত কর্তৃপক্ষের অবহেলা ও সঠিক চিকিৎসার অভাবেই আমার বাবার মৃত্যু হয়েছে। আমরা বিনা চিকিৎসায় আমার বাবার মৃত্যুর বিচার দাবি করছি।

প্রলয় চাকির স্বজনরা অভিযোগ করেন, তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার এজাহারভুক্ত আসামি ছিলেন না। এজন্য তিনি বাড়িতেই থাকতেন। তাকে মামলা দায়েরের প্রায় এক বছর পর নিজ বাড়ি থেকে ধরে নিয়ে মামলার আসামি দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

পাবনা জেলা কারাগারের জেল সুপার মো. ওমর ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, প্রলয় চাকী ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। গত ৯ জানুয়ারি সকালে কারাগারে থাকাকালে তিনি হঠাৎ হৃদরোগে (স্ট্রোক) আক্রান্ত হন। তাকে  দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাতে তার মৃত্যু হয়। 

জেল সুপার মো. ওমর ফারুক শিল্পী প্রলয় চাকীর পরিবারের করা অভিযোগ অস্বীকার করেন। 

প্রলয় চাকী দেশের একজন বরেণ্য সংগীতশিল্পী ও পরিচালক ছিলেন। আশি ও নব্বইয়ের দশকে তিনি ও তার ভাই মলয় চাকী বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘যদি কিছু মনে না করেন’ এবং  ‘ইত্যাদি’ সহ বিভিন্ন জাতীয় অনুষ্ঠানে গান গেয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। 

প্রলয় চাকীর মৃত্যুতে পাবনার সাংস্কৃতিক অঙ্গনসহ সব মহলে শোকের ছায়া নেমে আসে। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত