weather ২৬.৯৯ o সে. আদ্রতা ৯৪% , রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কারিশমার সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ায় বিয়ে করেননি অক্ষয়

প্রকাশ : ১০-০৬-২০২৫ ০০:৫২

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
বয়স পেরিয়েছে ৫১, তবু বিয়ের পিঁড়িতে বসেননি অক্ষয় খান্না। একাধিক প্রেমের সম্পর্ক থাকলেও, শেষ পর্যন্ত কারো সঙ্গে গাঁটছড়া বাঁধেননি বলিউডের সাবেক এই অভিনেতা।

অক্ষয়ের প্রেমের তালিকায় একসময় শোনা গিয়েছিল রিয়া সেন ও ঐশ্বরিয়া রায়ের নাম। তবে সবচেয়ে বেশি আলোচনা ছিল তার সঙ্গে অভিনেত্রী কারিশমা কাপুরের প্রেম। বলিপাড়ার গুঞ্জন, একসময় কারিশমার সঙ্গে গভীর সম্পর্কে জড়িয়েছিলেন অক্ষয়।

জানা যায়, অজয় দেবগণের সঙ্গে বিচ্ছেদের পর অক্ষয়ের সঙ্গে সম্পর্কে জড়ান কারিশমা। এমনকি, কারিশমার বাবা রণধীর কাপুর নাকি মেয়ের বিয়ের প্রস্তাব নিয়েও গিয়েছিলেন অক্ষয়ের কাছে। কিন্তু বাধা হয়ে দাঁড়ান কারিশমার মা, অভিনেত্রী ববিতা কাপুর।

সে সময় কারিশমা বলিউড ক্যারিয়ারের শীর্ষে। ববিতার মতে, বিয়ের পর মেয়ে অভিনয় ছাড়তে বাধ্য হবেন- এই আশঙ্কাতেই তিনি সম্পর্কের বিরুদ্ধে অবস্থান নেন। আর সেই বিরোধ থেকেই অক্ষয়-কারিশমার প্রেমের ইতি ঘটে।

এরপর কারিশমা সম্পর্কে জড়ান অভিষেক বচ্চনের সঙ্গে। যদিও বাগদান পর্যন্ত গড়ালেও, শেষপর্যন্ত সে সম্পর্কও ভেঙে যায়। ২০০৩ সালে কারিশমা বিয়ে করেন দিল্লির শিল্পপতি সঞ্জয় কাপুরকে। 

এক দশকেরও বেশি সময় তাদের দাম্পত্য জীবন স্থায়ী হলেও, ২০১৬ সালে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয় এই দম্পতির। তাদের সংসারে রয়েছে দুই সন্তান। অন্যদিকে, একাধিক প্রেমের গুঞ্জনের পরও আজও অবিবাহিত অক্ষয় খান্না।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী