weather ২৬.১৩ o সে. আদ্রতা ৯৩% , বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কিংবদন্তি পাকিস্তানি শিল্পী আবিদা পারভীনের মৃত্যুর গুজব, মেয়ে বললেন ভিত্তিহীন

প্রকাশ : ১০-০১-২০২৬ ১২:৩৯

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
পাকিস্তানের কিংবদন্তি সুফি গায়িকা আবিদা পারভীনের মৃত্যু হয়েছে- সামাজিক মাধ্যমে এমন কথা ছড়িয়ে পড়েছে। এই শিল্পীর মৃত্যুর খবর নিয়ে এবার মুখ খুলেছেন তার মেয়ে। 

পাকিস্তানি সংবাদ মাধ্যম ডেইলি পাকিস্তানের খবরে বলা হয়েছে, আবিদা পারভীনের মৃত্যুর খবরটি সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন বলে জানিয়েছেন গায়িকার কন্যা। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া খবরটি নাকচ করে দিয়ে তার কন্যা জানিয়েছেন, আবিদা সুস্থ ও নিরাপদ আছেন।

এই মৃত্যুর গুজবের সূত্রপাত কীভাবে, এ প্রসঙ্গে আবিদার মেয়ে জানান, লাহোরের দিলগরান চক এলাকায় ‘আবিদা পারভীন’ নামে অন্য এক নারীর মৃত্যু হয়েছিল। ওই নারীর নামের সঙ্গে মিল থাকায় এবং বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। এই ভুল তথ্যের মাধ্যমে ভক্তদের বিভ্রান্ত করা হচ্ছে বলে দাবি তার।

মৃত্যুর এই গুজব ছড়িয়ে পড়ায় আবিদা পারভীনের দেশ-বিদেশের অসংখ্য ভক্ত উদ্বেগ প্রকাশ করেন। এমন পরিস্থিতিতে শিল্পীর পরিবারের পক্ষ থেকে অনুরোধ, যেন নির্ভরযোগ্য ও সঠিক সূত্র ছাড়া কোনো তথ্য বিশ্বাস না করা হয়। একই সঙ্গে যাচাই না করে কোনো সংবাদ প্রচার না করতে এবং শিল্পীর ও তার পরিবারের গোপনীয়তাকে সম্মান জানাতে মিডিয়ার প্রতি আহ্বান জানান তারা।

উল্লেখ্য, আবিদা পারভীন বিশ্বজুড়ে সুফি সংগীতের জন্য অত্যন্ত জনপ্রিয় এবং ভক্তদের কাছে এক শ্রদ্ধার নাম। তার অসুস্থতা বা মৃত্যুর গুজব আগেও কয়েকবার সামাজিকমাধ্যমে ছড়িয়েছে, যা প্রতিবারই শিল্পীর পরিবার থেকে মিথ্যা বলে নিশ্চিত করা হয়েছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত