weather ২৫.৭৯ o সে. আদ্রতা ৯৩% , বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কেন দাহ করা হয়েছে জারিন খানকে

প্রকাশ : ০৯-১১-২০২৫ ২৩:০২

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
সদ্য প্রয়াত হয়েছেন বলিউড অভিনেতা হৃতিক রোশনের প্রাক্তন স্ত্রী অভিনেত্রী সুজান খানের মা জারিন খান। মৃত্যুর পর তার ধর্ম পরিচয় ও সমাহিত নিয়ে তৈরি হয়েছে আলোচনা। প্রশ্ন ওঠে, সমাহিত না করে কেন দাহ করা হলো জারিন খানকে? এরপর বিষয়টি নিয়ে মুখ খুলেছেন মেয়ে ফারাহ আলি খান। 

৮১ বছর বয়সে সদ্য প্রয়াত জারিন খান একসময় ছিলেন বলিউডের প্রভাবশালী মডেল, অভিনেত্রীদের একজন। এ ছাড়া তিনি অভিনেতা সঞ্জয় খানের স্ত্রী। তাদের তিন সন্তান। ছেলে জায়েদ খান এবং দুই মেয়ে সুজান ও ফারাহ। 

এদিকে, জারিনের মৃত্যু ঘিরে নেটিজেনদের মধ্যে কৌতূহল দেখা দেয়, কারণ তার জন্ম এক ইহুদি পরিবারে হলেও তিনি বিয়ে করেছিলেন মুসলিম ধর্মাবলম্বী সঞ্জয় খানকে। পরে তার শেষকৃত্য সম্পন্ন হয় হিন্দু রীতিতে।

এ নিয়ে আলোচনা হলে এ প্রসঙ্গে ইনস্টাগ্রামে একটি দীর্ঘ পোস্ট দেন ফারাহ। লেখেন, ‘আমার মা জারিন ছিলেন এক অসাধারণ মানুষ। তার জীবনের মূলমন্ত্র ছিল— ভুলে যাও, ক্ষমা করে দাও। তিনি ছিলেন দয়ালু, সহানুভূতিশীল, আর সবার প্রিয়। আমাদের পরিবারকে একসঙ্গে বেঁধে রেখেছিলেন তিনি।’

ফারাহ আরও লিখেছেন, ‘আমার মা জন্মেছিলেন পার্সি পরিবারে, বিয়ে করেছিলেন মুসলিম পরিবারে, আর শেষকৃত্য হয়েছে হিন্দু মতে। তিনি কোনো ধর্মে আবদ্ধ ছিলেন না; মানবতাই ছিল তার ধর্ম।’

বলিউডের প্রভাবশালী খান পরিবারের সদস্য ছিলেন জারিন। তিনি শুধু সঞ্জয় খানের স্ত্রী হিসেবেই নয়, সুজান খানের মা হিসেবেও পরিচিত। সুজান আবার বলিউড তারকা হৃত্বিক রোশনের সাবেক স্ত্রী। জারিনের মৃত্যু এবং তার শেষকৃত্যের ধরন নিয়ে আলোচনার পর ফারাহর বক্তব্যও সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত