weather ২৫.৭৯ o সে. আদ্রতা ৯৩% , বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ক্যাটরিনার স্বামী জানালেন দাম্পত্য সুখের রহস্য

প্রকাশ : ১৩-১১-২০২৫ ২৩:৫৪

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
বলিউডের অন্যতম জনপ্রিয় দম্পতি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের ঘরে সন্তান এসেছে। চার বছরের দাম্পত্যে প্রথমবার সন্তানের মুখ দেখলেন তারা। তবে ব্যক্তিগত জীবন বা ‘বেডরুম সিক্রেট’ নিয়ে কখনোই প্রকাশ্যে সেভাবে কথা বলেন না এই তারকা দম্পতি।

কিন্তু এবার এক টক শো-তে হাজির হয়ে নিজের বেডরুমের সিক্রেট ফাঁস করে দিলেন ক্যাটরিনার স্বামী ভিকি। স্ত্রীর সঙ্গে সম্পর্ক চাঙ্গা রাখার ‘ফর্মুলা’ ভাগ করে নিলেন তিনি।

‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল’ টক শো-এর সাম্প্রতিক পর্বে অতিথি হিসেবে হাজির ছিলেন ভিকি কৌশল। সেখানেই দুই সঞ্চালিকা অভিনেতার কাছে দাম্পত্য চাঙ্গা রাখার টিপস জানতে চান।

ভিকির উদ্দেশে কাজল-টুইঙ্কেল প্রশ্ন ছোড়েন, স্বামী-স্ত্রীর মধ্যে ভালো কথোপকথন না তৃপ্ত যৌনমিলন— কোনটা সম্পর্কে বেশি জরুরি?

এহেন ‘গুগলি’র মুখে ভিকি যে জবাব দেবেন, তা হয়তো কল্পনাও করতে পারেননি কাজল-টুইঙ্কেল। অভিনেতা সটান জবাবে বলেন, ‘কথাবার্তা তো চলতেই থাকে সব সময়ে। তবে ঘন ঘন যৌনমিলন মাস্ট!’

ভিকির এমন খোলামেলা উত্তর শুনেই হেসে গড়িয়ে পড়েন অভিজ্ঞ দুই সঞ্চালিকা। বিয়ের চার বছরেও ভিকি-ক্যাটরিনা যে প্রেমে হাবুডুবু খান, তা সবারই জানা। তবে এই প্রথমবার কাজল-টুইঙ্কেলের ‘রসিক প্রশ্নবাণে’র মুখে ভিকি কৌশল যা জবাব ছুড়লেন, তাতে সোশ্যাল মিডিয়াতে রীতিমতো হইচই পড়ে গেছে।

বর্তমানে জুহুর সমুদ্রমুখী বিলাসবহুল বাংলোয় সন্তান নিয়ে সুখের সংসারে ব্যস্ত এই দম্পতি। জানা গেছে, আগামী ১৩ নভেম্বর অ্যামাজন প্রাইমে সংশ্লিষ্ট পর্বটি সম্প্রচারিত হবে। তার আগেই এই টিজারে ভিকির মন্তব্য রীতিমতো ঝড় তুলে দিয়েছে!

যা দেখে অনুরাগীরাও রসিকতা করে বলছেন, ‘ক্যাটরিনা ভালো শিক্ষিকা হলে ভিকিও বাধ্য ছাত্র!’

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত