weather ৩১.৯৯ o সে. আদ্রতা ৬৯% , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

খালাস পেলেন জামায়াত নেতা এটিএম আজহার

প্রকাশ : ২৭-০৫-২০২৫ ২২:০৪

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা এটিএম আজহারুল ইসলাম অবশেষে সর্বোচ্চ আদালতে খালাস পেয়েছেন। 

মঙ্গলবার (২৭ মে) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের সাত সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ এ রায় ঘোষণা করেন। সুপ্রিম কোর্টের এ রায়ে ২০১৪ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ড বাতিল করা হয়েছে। 

আদালত জানান, রাষ্ট্রপক্ষ আনা অভিযোগগুলো সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়নি এবং সাক্ষ্য-প্রমাণে পর্যাপ্ত অসঙ্গতি ছিল। ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটিএম আজহারুল ইসলামকে ছয়টি মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে তিনটি অভিযোগে মৃত্যুদণ্ড এবং দুটি অভিযোগে যথাক্রমে ২৫ বছর ও পাঁচ বছরের কারাদণ্ড দেয়। অভিযোগগুলোর মধ্যে ছিল- গণহত্যা, অপহরণ, ধর্ষণ, আটক, নির্যাতন ও অগ্নিসংযোগ।

রায়ে বলা হয়, মুক্তিযুদ্ধ চলাকালে রংপুর অঞ্চলে তিনি স্থানীয় রাজাকার বাহিনী ও পাকিস্তানি সেনাদের সহযোগিতায় অপরাধমূলক কর্মকাণ্ডে অংশ নিয়েছিলেন। তবে ওই রায়ের বিরুদ্ধে ২০১৫ সালে আপিল করেন আজহারুল ইসলাম। ২০১৯ সালের ৩১ অক্টোবর তৎকালীন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে মৃত্যুদণ্ড বহাল রাখেন। তবে পাঁচ নম্বর অভিযোগে তাকে খালাস দেওয়া হয়।

২০২০ সালের ১৫ মার্চ প্রকাশিত হয় আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়, যার বিরুদ্ধে একই বছরের ১৯ জুলাই রিভিউ আবেদন করেন আজহার। ২৩ পৃষ্ঠার আবেদনে তিনি আদালতের পর্যবেক্ষণ ও সাক্ষ্যপ্রমাণের মূল্যায়নে ১৪টি যুক্তি উপস্থাপন করেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে পুনর্বিবেচনার (রিভিউ) আবেদনের শুনানি শেষে আপিল বিভাগ আজহারকে পূর্ণাঙ্গ আপিলের অনুমতি দেয়। পরে শুনানি সম্পন্ন হলে আজ আদালত তাকে সব অভিযোগ থেকে খালাস দেন।

আজহারের পক্ষে শুনানিতে অংশ নেন সিনিয়র আইনজীবী শিশির মনির। তিনি বলেন, আমরা বারবার বলেছি, রাষ্ট্রপক্ষ প্রমাণ দিতে ব্যর্থ হয়েছে। অবশেষে আদালত ন্যায়বিচার করেছেন। তিনি আরো বলেন, এ রায়ে প্রতীয়মান হয়েছে যে, আইন ও সংবিধানের ঊর্ধ্বে কেউ নয় এবং আইনের যথাযথ প্রয়োগ সবার জন্য সমানভাবে হওয়া উচিত।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত