weather ২৫.৪২ o সে. আদ্রতা ৯৪% , বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়া-তারেকের ছবি ফেসবুকে পোস্ট অরুনার, তারপর...

প্রকাশ : ০৯-০১-২০২৫ ২২:৫১

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
ঢাকাই সিনেমার এক সময়ের চিত্রনায়িকা অরুণা বিশ্বাস। জনপ্রিয় হলেও ব্যাপক সমালোচনার শিকার হন জুলাই-আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলার সময়। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমের একটি গ্রুপে শিক্ষার্থীদের ওপরে ‘গরম জল’ ঢেলে দেওয়ার পরামর্শ দিয়ে চরম সমালোচনার মুখে পড়েন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ‘আলো আসবেই’ নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে তার কর্মকাণ্ডের চিত্র ফাঁস হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপরই তিনি পাড়ি জমান যুক্তরাষ্ট্রে।

সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আওয়ামী লীগ সমর্থক হিসেবে অভিনয়শিল্পীদের একাংশ গোপনে ছক কষছিলেন কীভাবে ছাত্রদের আন্দোলন দমানো যায়। যেখানে অন্যতম সহযোগী ছিলেন অরুণা বিশ্বাস।

সেই ঘটনার কয়েক মাসের ব্যবধানে আবারো ফেসবুকে বিতর্কের মুখে পড়লেন এই অভিনেত্রী। সম্প্রতি চিকিৎসার জন্য যুক্তরাজ্যে গেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সেখানে তাকে হিথ্রো বিমানবন্দরে স্বাগত জানান বড় ছেলে তারেক রহমান, পুত্রবধূ ড. জোবাইদা রহমানসহ পরিবারের সদস্যরা।

দীর্ঘ সাড়ে সাত বছর পর ছেলেকে কাছে পেয়েই জড়িয়ে ধরে আদর করেন হুইলচেয়ারে থাকা খালেদা জিয়া। সেই দৃশ্য ধারণকৃত ছবি অনেকেই মা–ছেলের এই দীর্ঘপ্রতিক্ষীত মিলন নিয়ে আবেগঘন পোস্ট দিয়েছেন।

যাদেরই একজন ‘আলো আসবেই’ গ্রুপের অরুণা বিশ্বাস। বুধবার (৮ জানুয়ারি) রাত ১০টায় খালেদা জিয়া ও তারেক রহমানের সেই দৃশ্যের ছবি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেন অরুণা বিশ্বাস।

সঙ্গে ক্যাপশনে লেখেন, ‘মা আর সন্তান, এটাই পৃথিবীর সবচাইতে সুন্দর দৃশ্য। মা।’ সঙ্গে আদরের ইমোজি জুড়ে দেন অভিনেত্রী। তবে খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ফেসবুকে পোস্ট করতেই তোপের মুখে পড়েন আওয়ামী লীগ সমর্থিত এই অভিনয়শিল্পী। 

নেটিজেনরা নানা মন্তব্যে কড়া সমালোচনায় মেতে ওঠেন অরুণার। অনেকেই বিগত সরকারের সঙ্গে তার সখ্যতা ও ছাত্র আন্দোলনে বিতর্কিত ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন, ক্ষোভ প্রকাশ করেন।
বিষয়গুলো টের পেয়ে বাধ্য হয়ে ছবিটি ফেসবুক থেকে ডিলিট করে দেন অরুণা বিশ্বাস।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত