weather ২৬.১৩ o সে. আদ্রতা ৯৩% , বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গোল্ডেন গ্লোবের মঞ্চে ইতিহাস গড়ল ওয়েন কুপার

প্রকাশ : ১২-০১-২০২৬ ১২:৫৯

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
এমির পর গোল্ডেন গ্লোবের মঞ্চ। মাত্র ১৬ বছর বয়সেই বিশ্ব বিনোদনের আলোকচ্ছটা নিজের দিকে কেড়ে নিল কিশোর অভিনেতা ওয়েন কুপার। জনপ্রিয় সিরিজ ‘অ্যাডোলেসেন্স’-এ অনবদ্য অভিনয়ের স্বীকৃতিস্বরূপ ৮৩তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসে সেরা সহ-অভিনেতার (টেলিভিশন) পুরস্কার জিতে ইতিহাস গড়ল সে। 

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে জাঁকজমকপূর্ণ এই আয়োজনে সঞ্চালক নিকি গ্লেজারের উপস্থিতিতে ঘোষণা করা হয় বিজয়ীদের নাম। সেখানে টেলিভিশনের ইতিহাসে সর্বকনিষ্ঠ সহ-অভিনেতা হিসেবে পুরস্কার গ্রহণ করে নজির গড়ে এই জেন-জি তারকা। 

যদিও সার্বিকভাবে গোল্ডেন গ্লোবের ইতিহাসে তিনি দ্বিতীয় সর্বকনিষ্ঠ অভিনেতা; এর আগে ১৯৮০ সালে মাত্র নয় বছর বয়সে ‘দ্য চ্যাম্প’ সিনেমার জন্য রিকি শ্রোডার পুরস্কার জিতে রেকর্ড গড়েছিলেন। তবে সহ-অভিনেতার ক্যাটাগরিতে আওয়েনই এখন বিশ্বের কনিষ্ঠতম বিজয়ী।

পুরস্কার হাতে আবেগাপ্লুত ওয়েন কুপার মঞ্চেই স্মরণ করে তার ফেলে আসা দিনগুলোর কথা। দর্শক ও বিচারকদের ধন্যবাদ জানিয়ে সে বলে, ‘এখানে দাঁড়িয়ে থাকাটা আমার কাছে এখনো অবিশ্বাস্য মনে হচ্ছে। আমি ও আমার পরিবার এক দীর্ঘ ও রোমাঞ্চকর পথ পাড়ি দিয়ে এখানে এসেছি। যারা আমাদের এই যাত্রায় পাশে ছিলেন, তাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ।

নিজের অভিনয় জীবনের শুরুর দিকের একটি মজার অভিজ্ঞতার স্মৃতিচারণ করে এই কিশোর অভিনেতা বলে, ‘স্কুলের ড্রামা ক্লাসে আমিই ছিলাম একমাত্র ছেলে। বিষয়টি তখন বেশ বিব্রতকর মনে হতো আমার কাছে। কিন্তু আজ সেই সহকর্মীদের কাছ থেকেই আমি প্রতিনিয়ত শিখছি।’

নেটফ্লিক্সের আলোচিত লিমিটেড সিরিজ ‘অ্যাডোলেসেন্স’-এ ‘জেমি মিলার’ চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে প্রশংসা কুড়িয়েছে ওয়েন। সিরিজটি কেবল আওয়েনকে পুরস্কারই এনে দেয়নি, সেরা লিমিটেড সিরিজ হিসেবেও গোল্ডেন গ্লোব জয় করেছে। এর আগে এই একই চরিত্রের জন্য ৭৭তম এমি অ্যাওয়ার্ডসও নিজের ঝুলিতে ভরেছিল সে। 

ভবিষ্যৎ পরিকল্পনায় এই তরুণ তুর্কি ইতোমধ্যেই ‘ফিল্ম ক্লাব’ (২০২৫) এবং ‘উদারিং হাইটস’ (২০২৬)-এর মতো বড় প্রজেক্টে কাজ শুরু করেছে। একের পর এক সাফল্যে আওয়েন কুপার এখন বিশ্বজুড়ে কিশোর অভিনেতা ও তরুণ প্রজন্মের কাছে এক অনন্য অনুপ্রেরণার নাম।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত