weather ৩০.১৩ o সে. আদ্রতা ৭৬% , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চাঞ্চল্যকর আলভি হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৪

প্রকাশ : ২২-০৫-২০২৫ ০৪:৩৭

ছবি-সংগৃহীত

সিনিয়র রিপোর্টার
রাজধানীর হাজারীবাগের জিগাতলা এলাকায় পূর্ব শত্রুতার জেরে চাঞ্চল্যকর আলভি হত্যা মামলার রহস্য উদঘাটনসহ চারজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির  হাজারীবাগ থানা পুলিশ। 

বুধবার (২১ মে) ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রমনা বিভাগের ডিসি মাসুদ আলম। গ্রেপ্তাররা হলো- মো. রায়হান (২০), মো. হাবিবুর রহমান মুন্না (২৬), সমতি পাল (২৩) ও কাউসার (২১)। ধানমন্ডি ও হাজারীবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

রমনা বিভাগের ডিসি মাসুদ আলম বলেন, জিগাতলায় নিহত সামিউর রহমান খান আলভী হাজারীবাগে পরিবারের সঙ্গে বসবাস করতেন। আলভী ড. মালেকা বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। গত শুক্রবার (১৬ মে) সামিউর তার তিন বন্ধু আশরাফুল ইসলাম, জাকারিয়া এবং ইসমাঈল হোসেনের সঙ্গে ধানমন্ডি লেক পাড়ের একটি রেস্টুরেন্টে অবস্থান করছিলেন। 

এ সময়  গ্রেপ্তারকৃতরাসহ অজ্ঞাতনামা কয়েকজন তাদেরকে কৌশলে জিগাতলা বাসস্ট্যান্ড সংলগ্ন বাসার সামনে নিয়ে গিয়ে গতিরোধ করেন। এরপর ধারালো অস্ত্র দিয়ে তাদের উপর অতর্কিত হামলা চালায়। তারা সামিউর ও তার বন্ধুদের শরীরের বিভিন্ন স্থানে ছুরি ও চাপাতি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সামিউরকে রাত ৯টা ৫ মিনিটে মৃত ঘোষণা করেন। 

সামিউরের তিন বন্ধু বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় মো. সামিউল রহমান খান আলভীর বাবা মো. মশিউর রহমান খানের অভিযোগের প্রেক্ষিতে হাজারীবাগ থানায় একটি মামলা রুজু করা হয়। মামলা রুজুর পর বিভিন্ন তথ্য বিশ্লেষণ, নিবিড় তদন্ত ও প্রযুক্তির সহায়তায় আসামিদের শনাক্ত করা হয়। 

পরবর্তীতে রবিবার (১৮ মে) বিকালে রায়হানকে ও সোমবার (১৯ মে) বিকাল ৩টায় সমতি পালকে হাজারীবাগ থেকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার (২০ মে) রাত ১২টা ২০ মিনিটে হাবিবুর রহমান মুন্না ও কাউসারকে গ্রেপ্তার করে হাজারীবাগ থানা পুলিশ। পূর্ব শত্রুতার জের ধরে সামিউর রহমান খান আলভীকে হত্যা করা হয়েছে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে  স্বীকার করেছে আসামিরা। 

বৃহস্পতিবার (১৫ মে) রাত ৯টায় মাদক সেবনকে কেন্দ্র করে বাগানবাড়ী লেকে ভিকটিম ও তার বন্ধুদের সাথে আসামিদের কথা কাটাকাটি হয়। এর জের ধরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন এবং হত্যাকাণ্ডে জড়িত পলাতক অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় পুলিশ। 

পিপলসনিউজ/এসসি

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত