weather ২৫.৯৪ o সে. আদ্রতা ৯৩% , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চুরি-ছিনতাই হওয়া ১০৬টি মোবাইল ফেরত পেলেন মালিকরা

প্রকাশ : ১১-০৪-২০২৫ ০৩:৩৫

ছবি- সংগৃহীত

সিনিয়র রিপোর্টার
বিভিন্ন সময়ে হারানো, চুরি ও ছিনতাই হওয়া ১০৬টি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ধানমন্ডি থানা ও হাজারীবাগ থানা পুলিশ। এর মধ্যে ধানমন্ডি থানা ২৮টি ও হাজারীবাগ থানা ৭৮টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের ফেরত দিয়েছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে এসব তথ্য জানান ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

এর আগে, বুধবার (৯ এপ্রিল) ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার শাহ মোস্তফা তারিকুজ্জামানের উপস্থিতিতে উদ্ধারকৃত ১০৬টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, হারিয়ে যাওয়া, চুরি ও ছিনতাই হওয়ার ঘটনায় মোবাইল ফোন মালিকদের সাধারণ ডায়েরি ও অভিযোগের প্রেক্ষিতে ধানমন্ডি থানা পুলিশ কর্তৃক তথ্য-প্রযুক্তির সহায়তায় গত একমাসে ২৮টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

এদিকে একইভাবে ডিএমপির হাজারীবাগ থানা পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় গত এক মাসে ৭৮টি মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে।



পিপলসনিউজ/এসসি

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত