weather ৩৩.৫৪ o সে. আদ্রতা ৫৮% , বুধবার, ২৪ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জর্জিনার সেই আংটির দাম কত?

প্রকাশ : ১৩-০৮-২০২৫ ২১:৫৮

ছবি : সংগৃহীত

রাঙামাটি প্রতিনিধি
দীর্ঘদিনের প্রেমিকা জর্জিনা রদ্রিগেজকে বিয়ের প্রস্তাব দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। প্রস্তাবের পর ইনস্টাগ্রামে আংটির ছবি প্রকাশ করে বিষয়টি জানান জর্জিনা। ছবিতে দেখা যায়, নিজের আংটি পরা হাতটি রোনালদোর হাতের ওপর রেখেছেন তিনি। এই ছবি প্রকাশের পর  থেকেই আংটিটির দাম নিয়ে চলছে জল্পনা।

গয়নার বিশেষজ্ঞদের বরাত দিয়ে ফ্যাশন ও লাইফস্টাইল ম্যাগাজিন এল অস্ট্রেলিয়া জানায়, জর্জিনার হাতে থাকা আংটির দাম ১ কোটি মার্কিন ডলারের বেশি হতে পারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২১ কোটি ৮২ লাখ টাকা। কারও মতে, আংটির মাঝের ওভাল কাটের হীরকখণ্ডটির ২২ থেকে ৩০ ক্যারেটের মধ্যে, যার আনুমানিক মূল্য ২০ থেকে ৪০ লাখ ডলার মূল্যের হতে পারে। দাম নির্ভর করছে হীরকের গুণগত মান, কাটিং ও রঙের ওপর। 

অস্ট্রেলিয়ার গয়নার ব্র্যান্ড কুশলা হুইটিংয়ের জেনারেল ম্যানেজার আন্না হুইটিং বলেন, আংটির মূল হীরকখণ্ডটির দুই পাশে প্রায় এক ক্যারেট করে দুটি ছোট হীরা রয়েছে, যা মিলিয়ে তৈরি হয়েছে থ্রি-স্টোন ডিজাইন। প্লাটিনাম বা হোয়াইট গোল্ডে বানানো এই আংটিতে ডাবল-ক্ল সেটিং ব্যবহার হয়েছে, যা আলো প্রবেশের সুযোগ বাড়িয়ে উজ্জ্বলতা ধরে রাখে।

আন্নার ধারণা, আকার, গুণমান ও কারিগরি বিবেচনায় আংটির দাম কয়েক কোটি মার্কিন ডলার পর্যন্ত পৌঁছাতে পারে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

নারায়ণগঞ্জে আওয়ামী লীগের ১৭ নেতাকর্মী গ্রেপ্তার, বিভিন্ন স্থানে চেকপোস্ট জোরদার নারায়ণগঞ্জে আওয়ামী লীগের ১৭ নেতাকর্মী গ্রেপ্তার, বিভিন্ন স্থানে চেকপোস্ট জোরদার রাজশাহীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল : সাবেক চেয়ারম্যান-মেয়রসহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ রাজশাহীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল : সাবেক চেয়ারম্যান-মেয়রসহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মীর মৃত্যু : ফরিদপুরে ওসি প্রত্যাহার ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মীর মৃত্যু : ফরিদপুরে ওসি প্রত্যাহার আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ডিএমপি আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ডিএমপি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হবে কি না, তা নির্ধারণ করবে আদালত : উপদেষ্টা জাহেদ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হবে কি না, তা নির্ধারণ করবে আদালত : উপদেষ্টা জাহেদ