weather ২৯.৯৯ o সে. আদ্রতা ৭৯% , শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জাহানারার যৌন হয়রানির অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি বিসিবির

প্রকাশ : ০৯-১১-২০২৫ ২১:৪৬

ছবি : সংগৃহীত

ক্রীড়া ডেস্ক
ক্রিকেটার জাহানারা আলমের এক যৌন হয়রানির অভিযোগে নড়েচড়ে বসেছে বিসিবি। নারী দলের সাবেক ম্যানেজার ও নির্বাচক মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে আনা এই অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

বৃহস্পতিবার রাতেই তদন্তের বিষয়টি জানিয়েছিল বিসিবি। কমিটি গঠনের ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন ও সুপারিশ জমা দেওয়ার কথাও বলা হয়েছিল। সেই ঘোষণার দুই দিন পর শনিবার (৮ নভেম্বর) রাতে তিন সদস্যের কমিটি গঠন করল বোর্ড।

এই কমিটির আহ্বায়ক হচ্ছেন সুপ্রিম কোর্টের আপিলেট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারক তারিক উল হাকিম। এই কমিটিতে আছেন বিসিবির একমাত্র নারী পরিচালক রুবাবা দৌলা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও বাংলাদেশ উইমেন্স স্পোর্টস ফেডারেশনের সভানেত্রী ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা।

অস্ট্রেলিয়ায় অবস্থানরত জাহানারা আলম একটি ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে দাবি করেছেন, মঞ্জুরুল তাকে অনৈতিক প্রস্তাব দিয়ে যৌন হয়রানি করেছেন। আরো কয়েকজনের নাম উল্লেখ করে তিনি বলেছেন, তারা তার ক্যারিয়ার ধ্বংস করে দিয়েছেন। ২০২১ সাল থেকে দেড় বছরের বেশি সময় ধরে ঘটে যাওয়া এসব ঘটনা বিসিবির শীর্ষ পর্যায়ে জানিয়েও কোনো প্রতিকার পাননি বলে অভিযোগ করেছেন জাহানারা আলম।

তবে মঞ্জুরুল দাবি করেছেন, জাহানারার সব অভিযোগই ভিত্তিহীন ও মিথ্যা। দেশে এসে তদন্ত কমিটির মুখোমুখি হতেও প্রস্তুত আছেন বলে জানিয়েছেন মঞ্জুরুল, ‘আমি যেকোনো সময় বাংলাদেশে এসে বসতে তৈরি আছি। যখন বলবে, তখনই আসব। আমাকে তদন্ত কমিটি যা বলবে, তা-ই করব।’

আইসিসির সভায় যোগ দিয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দেশে ফেরার পরেই দেওয়া হলো কমিটি।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী