weather ২৮.৯৯ o সে. আদ্রতা ৮৪% , শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জায়েদ খানের প্রশংসায় নুসরাত ফারিয়া

প্রকাশ : ০৫-১১-২০২৫ ২১:৫৮

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়া। স্টাইলিশ লুক ও সাবলীল অভিনয় তাকে এনে দিয়েছে তুমুল জনপ্রিয়তা। তিনি অভিনয়ে নিয়মিত না হলেও সামাজিক মাধ্যমে সরব আছেন। নানা বিষয় ভক্তদের সঙ্গে শেয়ার করে নেন তিনি। 

সম্প্রতি কানাডায় অনুষ্ঠিত ৩৯তম ফোবানার সম্মেলনে অংশ নিয়েছিলেন নুসরাত ফারিয়া। সেখানেই গালা নাইটে পারফর্ম করেন অভিনেত্রী। সেই সফরেরই একটি অভিজ্ঞতার কথা বলতে গিয়ে সহকর্মী জায়েদ খানের ভূয়সী প্রশংসা করেন নুসরাত।

অভিনেত্রী বলেন, জায়েদ ভাই মিষ্টি মনের মানুষ। দিন দিন তো অনেক হ্যান্ডসাম হয়ে যাচ্ছেন তিনি। অনেক বেশি ওয়ার্কআউট-টর্কআউট করছেন। আমার মনে হয়, বাংলাদেশের সব মেয়েদেরই এখন ফেভারিট হয়ে গেছেন জায়েদ ভাই।

তিনি বলেন, এর আগে তো ছিলেনই, এখন অনেক ফিট হয়ে গেছেন। জায়েদ ভাইয়ের সঙ্গে কাজ করা সবসময়ই আনন্দের। তিনি এমন মনখোলা প্রাণবন্ত একটা মানুষ যে কারো মন খারাপ থাকলেও তার সঙ্গে কথা বললে মন ভালো হয়ে যায়।

নুসরাত ফারিয়া বলেন, উনার প্রোগ্রামে যখন বলল— চল মন্ট্রিয়ালে হাঁটতে হাঁটতে আমরা শুটটা করে ফেলি। আমি সত্যি গভীর আগ্রহী ও খুশি হয়েছিলাম। এর পাশাপাশি আমি অনেক মজা করেছিলাম। ফান পার্টগুলো না আপনাদের দেখাইনি, ওগুলো এডিট করে দিয়েছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী