weather ২৫.৯৪ o সে. আদ্রতা ৯২% , বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীতে পাওনা টাকা চাওয়ায় ‘বন্ধুর হাতে’ প্রাণ গেলো যুবকের

প্রকাশ : ৩১-০১-২০২৫ ০৪:৩২

ছবি- সংগৃহীত

গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের টঙ্গীতে পাওনা টাকা চাওয়ায় ছুরিকাঘাতে নির্মাণশ্রমিকের সারোয়ার হোসেনের (২৫) মৃত্যু হয়েছে। নিহত সারোয়ার হোসেন গাইবান্ধা সদর উপজেলার ভাজনের খামার গ্রামের আব্দুল খালেকের ছেলে। তিনি টঙ্গীর পাগাড় এলাকার সোহেলের বাসায় ভাড়া থেকে নির্মাণশ্রমিকের কাজ করতেন।

বুধবার (২৯ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে টঙ্গীর পাগাড় (নরেন্দ্র) মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত ওমর ফারুক (২৯) পলাতক রয়েছেন। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল রুম্মান নিহতের বন্ধুদের বরাত দিয়ে জানান, প্রায় ৪-৫ মাস আগে সারোয়ারের কাছ থেকে তার বন্ধু ওমর ফারুক এক হাজার টাকা ধার (ঋণ) নেন। কিছুদিন পর টাকা ফেরত দেওয়ার কথা বললে না দেওয়ায় 
বিভিন্ন সময় ওমর ফারুকের কাছে টাকা ফেরত চাইতে থাকে সারোয়ার। বুধবার রাতে টাকা ফেরত চাইলে সারোয়ারকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে ওমর ফারুক পালিয়ে যায়। গুরুতর আহতাবস্থায় বন্ধুরা তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রাবেয়া বিনতে রিয়াজ বলেন, ‘সারোয়ার হোসেনকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। নিহতের বুকে, পেটে ও হাতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।’

টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহতের পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

পিপলসনিউজ/এসসি

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত