weather ২৭.৯৯ o সে. আদ্রতা ৮৯% , সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দীর্ঘ ছুটি শেষে প্রাথমিকে ক্লাস শুরু, মাধ্যমিক বিদ্যালয় খুলছে বুধবার

প্রকাশ : ০৮-০৪-২০২৫ ২১:১০

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
দীর্ঘ ৪০ দিনের ছুটি শেষে দেশের সব সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাদরাসায় আজ মঙ্গলবার (৮ এপ্রিল) থেকে ক্লাস শুরু হয়েছে। আর মাধ্যমিক বিদ্যালয় খুলবে আগামীকাল বুধবার (৯ এপ্রিল)।

শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত শিক্ষাপঞ্জি সূত্রে এসব তথ্য জানা গেছে। এ ছাড়া মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি), মাদরাসা শিক্ষা অধিদপ্তর এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞাপন ছুটি শেষে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান তাদের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নোটিশ প্রকাশ করেছে।

ছুটি শুরু হয়েছিল গত ২৬ ফেব্রুয়ারি ‘শ্রী শ্রী শিবরাত্রি ব্রত’ উপলক্ষে। পরদিন থেকেই শুরু হয় রমজানের ছুটি। এরপর একে একে দোলযাত্রা, স্বাধীনতা দিবস, শবে কদর, জুমাতুল বিদা ও ঈদুল ফিতরের ছুটিতে প্রায় ৪০ দিন ধরে বন্ধ ছিল প্রাথমিক বিদ্যালয়গুলো।

যদিও সোমবার (৭ এপ্রিল) থেকে স্কুল খোলার কথা ছিল, তবে ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ কর্মসূচিতে সংহতি জানিয়ে সেদিন ক্লাস হয়নি। ফলে মঙ্গলবার থেকে পূর্ণভাবে শুরু হয়েছে পাঠদান।

মাধ্যমিক বিদ্যালয়গুলোতেও দীর্ঘ ছুটির পর আগামীকাল বুধবার থেকে ক্লাস শুরু হবে। কার্যত ২৭ ফেব্রুয়ারি থেকেই শিক্ষার্থীরা ছুটিতে ছিল, কারণ ২৮ ও ১ মার্চ ছিল সাপ্তাহিক ছুটি। মাধ্যমিক পর্যায়ে এই ছুটি প্রায় ৪০ দিন স্থায়ী হয়েছে। মাদরাসাগুলোতে ছুটি শুরু হয়েছিল আরো আগে, ২৫ ফেব্রুয়ারি থেকে। ঈদসহ অন্যান্য ধর্মীয় দিবসে ৪২ দিনের ছুটি শেষে মঙ্গলবার থেকে সেগুলোও চালু হয়েছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী