weather ২৭.৯৯ o সে. আদ্রতা ৮৯% , বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দুদকের তলবে সাড়া দেননি স্বাস্থ্য উপদেষ্টার দুই পিও

প্রকাশ : ২১-০৫-২০২৫ ০২:৫২

ফাইল ছবি

সিনিয়র রিপোর্টার
ক্ষমতার অপব্যবহার করে তদবির বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্যসহ নানাবিধ দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে নামে-বেনামে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের দুই ব্যক্তিগত কর্মকর্তা (পিও) মুহাম্মদ তুহিন ফারাবী ও ডাক্তার মাহমুদুল হাসানকে তলব করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

মঙ্গলবার (২০ মে) বিকালে দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তবে জিজ্ঞাসাবাদে জন্য তাদের দুদকে উপস্থিত থাকার জন্য চিঠি দেওয়া হলেও তারা নির্ধারিত সময়ে উপস্থিত হননি।

দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন বলেন, অভিযুক্ত দুই ব্যক্তিকে মঙ্গলবার দুদকে তলব করা হলেও তারা উপস্থিত হননি। এমনকি সময় বৃদ্ধির জন্য তারা কোনো আবেদন করেননি। দুদকের পক্ষ থেকে তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু তারা যদি এ সুযোগ না নেন এটা তাদের বিষয়। 

দুদক মহাপরিচালক বলেন, তাদের অনুপস্থিতির কারণে দুদকের অনুসন্ধান থেমে থাকবে না। দুদকের আইন ও বিধিমালা অনুযায়ী তাদের বিরুদ্ধেও অনুসন্ধান চলমান থাকবে। নির্ধারিত সময়ের মধ্যে অনুসন্ধান শেষ হলে দুদকের টিম তাদের বিরুদ্ধে প্রতিবেদন জমা দিবে। প্রতিবেদনের আলোকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 

মঙ্গলবার তারা দুদকে উপস্থিত না হওয়ায় তাদের বিদেশে পালিয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে; সেক্ষেত্রে দুদক কী ব্যবস্থা নেবে এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে আক্তার হোসেন বলেন, অবশ্যই যারা অভিযুক্ত থাকেন তাদের বিরুদ্ধে অনুসন্ধানের জন্য কার্যক্রমের সাথে যে যে জিনিসগুলো আমাদের প্রয়োজন তা খুঁজে দেখা হবে। 

এছাড়া অনুসন্ধান টিমের কাছে যদি মনে হয় অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যেতে পারেন তাহলে তাদের বিরুদ্ধে কি পদ্ধতি গ্রহণ করতে হবে তা আমাদের অনুসন্ধানকারী টিম জানেন। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। যদি অনুসন্ধান টিম প্রয়োজন মনে করে তাদেরকে পুনরায় তলব করে চিঠি দিতে পারেন। 


পিপলসনিউজ/এসসি

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী