weather ২৫.৭৯ o সে. আদ্রতা ৯৩% , বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন কাজ পেতে অডিশন দিতে হয় স্বস্তিকাকে

প্রকাশ : ০১-০১-২০২৫ ২৩:১০

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
ভারতের পশ্চিমবঙ্গের অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের অভিনয় ক্যারিয়ার দুই যুগে পৌঁছালেও এখনো নতুন কাজ পেতে অডিশনের মুখোমুখি হতে হয় তাকে।

আর এই তথ্য ফলাও করে প্রচার করেছেন অভিনেত্রী নিজেই।স্বস্তিকার ফেসবুক পোস্ট থেকে এই তথ্য নিয়ে প্রতিবেদন করেছেন কলকাতার বাংলা অনলাইন ‘সংবাদ প্রতিদিন’।

স্বস্তিকা বলেছেন, একটি ভালো চরিত্রের জন্য দেশের উত্তর-দক্ষিণ, পূর্ব-পশ্চিম কোথাও পাড়ি দিতে তার আপত্তি নেই।তিনি বলেন, অভিনেত্রী হিসেবে নিজেকে আরো পরিণত করতে শহর ছেড়ে, ইগো সরিয়ে যে কোনো কোথাও যাওয়াই যায়|

২০ বছর বয়সে অভিনয়ে আসা স্বস্তিকা তার অডিশন নিয়ে লিখেছেন, ২৪ বছর কাজ করার পরে এখনো অডিশনে যাই। আমার কৌতূহলী ও আগ্রহী মনকে ধন্যবাদ। খুব অল্প বয়সেই নিজে সাজাতে শিখেছি। মাকে ধন্যবাদ মাত্র এক মিনিটে শাড়ি পরা শেখানোর জন্য।

নতুন একটি কাজের জন্য কলকাতা ছাড়তে হচ্ছে এই অভিনেত্রীর। নিজেই বলেন, ৪৪ বছর বয়সেও অন্য শহরে চেষ্টা করে যাচ্ছি। নতুন কোনো চরিত্রের জন্য। যা আমাকে আরো সমৃদ্ধ করবে।

স্বস্তিকা বেশ কিছুদিন ধরে মুম্বাইয়ে কাজ করে যাচ্ছেন। এর মধ্যে নতুন একটি কাজের জন্য অডিশন দিতে তাকে ওই শহরে যেতে হচ্ছে বলে জানিয়েছে সংবাদ প্রতিদিন।স্বস্তিকাকে সর্বশেষ দেখা গেছে সৃজিত মুখোপাধ্যায়ের ‘টেক্কা’ সিনেমায়।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত